আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ মির্জা আজম এমপি বলেছেন, ২০২৩ সালের জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় থেকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে শেখ হাসিনার বিকল্প নেই। তিনিই পারেন সোনার বাংলা উপহার দিতে। এই জন্যই মাঠপর্যায়ে দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোন কোন্দল রাখা যাবে না। তিনি কমিটি পুন:গঠনের মাধ্যমে নতুন নেতৃত্ব সৃষ্টি করার উপর গুরুত্বারোপ করেন।

তিনি ৩১ জুলাই রবিবার বিকেলে জামালপুরের মেলান্দহ মির্জা আজম অডিটোরিয়ামে উপজেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ওইসব কথা বলেন।
মেলান্দহ উপজেলা ছাত্রলীগের সভাপতি কৃষিবিদ আল- আমিনের সভাপতিত্বে অনুষ্টিত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্যে রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী, সহসভাপতি ও উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, পৌর মেয়র শফিক জাহেদী রবিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক মো: জিন্নাহ, জেলা ছাত্রলীগ সভাপতি খাবীরুল ইসলাম খাঁন, সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বি প্রমুখ।




