ads

মঙ্গলবার , ২ আগস্ট ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হরতালের আগে রাজপথ দখল করতে হবে: মির্জা ফখরুল

খবর টি পড়েছেন : ২৭৯
হরতালের আগে রাজপথ দখল করতে হবে: মির্জা ফখরুল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

হরতাল কর্মসূচি ঘোষণার আগে নেতাকর্মীদের রাজপথ দখলের কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন। ভোলায় পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দলনেতা আব্দুর রহিম নিহত হওয়ার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর বিএনপি যৌথভাবে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

Shamol Bangla Ads

সমাবেশে উপস্থিত নেতা কর্মীরা হরতাল, অসহযোগ আন্দোলনের কর্মসূচি দাবি করলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আগে রাজপথ দখল করতে হবে। হরতালের আগে রাস্তা দখল করতে হবে। দখলকারী সরকারকে ক্ষমতা থেকে সরাতে হবে, জনগণের সরকার গঠন করতে হবে।’ আগামী পরশুদিন থেকে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনিক সমূহ বিক্ষোভ কর্মসূচি পালন করবে বলেও জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘প্যালেস্টাইনে যেমন মায়ের বুক খালি হলে মা বুক চাপড়ায়, গত ১৫ বছর ধরে বাংলাদেশের চিত্র এমন। গতকাল আমি রফিকের নিথর দেহ দেখলাম, তার মা তখন বুক চাপড়াচ্ছে। প্যালেস্টাইনের মায়েরাও এমন করে।’ দলীয় নেতাকর্মীদের গর্জে ওঠার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সবাইকে গর্জে উঠতে হবে, রাজপথ দখলে নিতে হবে। এই সরকারকে আর সময় দেওয়া যাবে না। এখন একটাই দফা, একটাই দাবি, এই সরকারের পতন ঘটাতে হবে।’

Shamol Bangla Ads

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান এর সভাপতিত্বে এবং উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণ মহানগর বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শামসুজ্জাম দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, বর্তমান সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু, বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল প্রমুখ বক্তৃতা করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঢাকায় টিসিবির পণ্য বিক্রি শুরু পরবর্তী সংবাদ আগস্ট মাস এলেই বিএনপির ষড়যন্ত্র শুরু : তথ্যমন্ত্রী

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads