ads

বৃহস্পতিবার , ২৮ জুলাই ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এশিয়া কাপ হবে সংযুক্ত আরব আমিরাতে

খবর টি পড়েছেন : ২৮৩
এশিয়া কাপ হবে সংযুক্ত আরব আমিরাতে
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

অনেক জল্পনা-কল্পনার পর অবশেষে এলো আনুষ্ঠানিক সিদ্ধান্ত। সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ আয়োজনের ঘোষণা দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। ২৭ আগস্ট শুরু হয়ে ১১ সেপ্টেম্বর পর্দা নামবে এশিয়া কাপের এবারের আসরের।

Shamol Bangla Ads

জানা যায়, এশিয়ার ৫টি টেস্ট খেলুড়ে দেশ বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান ও আফগানিস্তান সরাসরি অংশ নেবে এশিয়া কাপে। বাকি একটি দল যুক্ত হবে বাছাই পর্ব পেরিয়ে। মূল আসরের আগে সংযুক্ত আরব আমিরাত, নেপাল, হংকংকে নিয়ে আমিরাতেই হবে বাছাইপর্ব।

এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) থেকে জানিয়েছে, আয়োজক হিসেবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) থাকলেও তাদের দেশে খেলা হবে না। শ্রীলঙ্কার আয়োজনে এশিয়া কাপের খেলাগুলো হবে আরব আমিরাতের মাঠে। এসিসির সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Shamol Bangla Ads

সংবাদ বিজ্ঞপ্তিতে এসিসির প্রধান জয় শাহ বলেছেন, ‘শ্রীলঙ্কায় এশিয়া কাপ আয়োজন করতে সব রকমের চেষ্টা করা হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত তা বদলে আমিরাতে নিতে হলো। আমিরাতে খেলা হলেও স্বাগতিক থাকবে শ্রীলঙ্কাই। এশিয়ার দেশগুলোর বিশ্বকাপ প্রস্তুতির জন্য এই এশিয়া কাপ খুবই গুরুত্বপূর্ণ। আমি শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড ও আমিরাত ক্রিকেট বোর্ডকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাই।’

এসিসির সিদ্ধান্ত মেনে নিয়ে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সভাপতি শাম্মি সিলভা বলেন, ‘শ্রীলঙ্কায় আমাদের প্রতিবেশি দেশগুলোকে আমন্ত্রণ জানানোর অপেক্ষায় ছিলাম। কিন্তু এসিসির সিদ্ধান্ত আমি সমর্থন করছি। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড এসিসি ও আমিরাত ক্রিকেট বোর্ডের সঙ্গে মিলে আয়োজনটি সম্পন্ন করবে।’

উল্লেখ্য, এশিয়া কাপের সর্বশেষ ৪ আসরের ৩টিতেই স্বাগতিক ছিল বাংলাদেশ। ২০১২ সালে লাল-সবুজের প্রতিনিধিদের দেশে বাংলাদেশকে ২ রানে হারিয়ে শিরোপার স্বাদ নেয় পাকিস্তান। ২০১৪ সালে পরের আসরে ফাইনালে খেলে শ্রীলঙ্কা ও পাকিস্তান। সেবার চ্যাম্পিয়ন হয় লঙ্কানরা। ফাইনালে তারা জয় পায় ৫ উইকেটে। ২০১৬ সালের এশিয়া কাপেও বাংলাদেশ ফাইনালে উঠেছিল; কিন্তু দুর্ভাগ্য যে ভারতের বিপক্ষে ৮ উইকেটে হারতে হয় লাল-সবুজের প্রতিনিধিদের।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ পরবর্তী সংবাদ কাতার বিশ্বকাপ/২০২২: ৩২ দলের মাঠ, হোটেল ও অনুশীলন…

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads