ads

মঙ্গলবার , ২৬ জুলাই ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জিম্বাবুয়ের উদ্দেশে প্রথম ধাপে দেশ ছাড়লেন ৩ ক্রিকেটার

খবর টি পড়েছেন : ২০৩
জিম্বাবুয়ের উদ্দেশে প্রথম ধাপে দেশ ছাড়লেন ৩ ক্রিকেটার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও সমান টি-টোয়েন্টি খেলতে সোমবার (২৫ জুলাই) মধ্যরাতে হারারের উদ্দেশে দেশ ছেড়েছে তিন ক্রিকেটার।

Shamol Bangla Ads

জানা যায়, এ বহরে ৩ ক্রিকেটার ওপেনার মুনিম শাহরিয়ার, ব্যাটার নাজমুল হোসেন শান্ত এবং পেসার হাসান মাহমুদ ছাড়াও তাদের সহযাত্রী ছিলেন লজিস্টিক ম্যানেজার নাফিস ইকবাল এবং ফিজিও মুজাদ্দেদ আলফে সানি।

বাংলাদেশের ক্রিকেটাররা ২ ভাগে আফ্রিকার দেশটির উদ্দেশে রওয়ানা হবেন বলে আগেই জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি দলের বাকি সদস্যরা ২৭ জুলাই এবং ওয়ানডে দলের যারা টি-টোয়েন্টি স্কোয়াডে নেই তারা আগামী ২৯ জুলাই দিবাগত রাতে দেশ ছাড়ার কথা।

Shamol Bangla Ads

এদিকে চমক রেখে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৩ সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দেয়ার পাশাপাশি টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পারভেজ হোসেন ইমন।

টি-টোয়েন্টি স্কোয়াড: মুনিম শাহরিয়ার, লিটন দাস, এনামুল হক বিজয়, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান (অধিনায়ক), শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, পারভেজ হোসেন ইমন ও মেহেদী হাসান মিরাজ।

ওয়ানডে স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, কাজী নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, নাসুম আহমেদ ও এনামুল হক বিজয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এমবাপের গোলে পিএসজির জয় পরবর্তী সংবাদ অনূর্ধ্ব-২০ সাফে জয়ে শুরু বাংলাদেশের

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads