ads

বৃহস্পতিবার , ২৩ জুন ২০২২ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
জুন ২৩, ২০২২ ১১:৪২ পূর্বাহ্ণ

শেরপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ২১ জুন মঙ্গলবার বিকেলে চকপাঠকস্থ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে পৌরসভা পর্যায়ে ক্লাস্টারভুক্ত বঙ্গবন্ধু গোল্ডকাপের বালক খেলায় গৌরিপুর সরকারি প্রা. বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাগড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়।

Shamol Bangla Ads

আর বঙ্গমাতা গোল্ডকাপের (বালিকা) খেলায় ঢাকলহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় জিহান সরকারি প্রাথমিক বিদ্যালয়।

ফাইনাল খেলা শেষে বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি পৌর সমেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। সদর উপজেলার সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান আরজুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আক্রাম হোসেন এবং জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক ও ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত।

Need Ads