ads

শনিবার , ১১ জুন ২০২২ | ৫ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ক‌রোনাকালে ক্ষ‌তিগ্রস্তদের মা‌ঝে এসডিএফ’র আ‌র্থিক সহায়তা বিতরণ

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
জুন ১১, ২০২২ ৮:২৬ অপরাহ্ণ

শেরপু‌রের শ্রীবরদী‌তে করোনা মহামারী ও প্রাকৃতিক দুর্যোগের সম‌য়ে ক্ষ‌তিগ্রস্ত উপকার‌ভোগী প‌রিবা‌রের ম‌ধ্যে আ‌র্থিক সহায়তা ‌বিতরণ করা হ‌য়ে‌ছে। ১১ জুন শ‌নিবার দুপু‌রে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এস‌ডিএফ)’র আ‌য়োজ‌নে আরইএলআই প্রক‌ল্পের আওতায় উপ‌জেলার দ‌হেরপাড় শ্রীবরদী ইউ‌নিয়ন প‌রিষ‌দের মা‌ঠে ওই অর্থ বিতরণ করা হয়।

Shamol Bangla Ads

এ‌তে প্রধান অ‌তিথি হি‌সে‌বে বক্তব্য রা‌খেন সি‌নিয়র স‌চিব (অব:) ও এস‌ডিএফ’র চেয়ারম্যান আবদুস সামাদ ফারুক। ওইসময় তি‌নি ব‌লেন, এসডিএফ বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীনে একটি অলাভজনক ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান যা ২০০১ সালে প্রতিষ্ঠিত হয় এবং প্রতিষ্ঠালগ্ন থেকে এসডিএফ সুবিধা বঞ্চিত দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি, দক্ষতা বৃদ্ধি, গ্রামীণ ক্ষুদ্র অবকাঠামো নির্মাণ, জীবিকায়ন কার্যক্রম, কর্মসংস্থান সৃজন, স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সহায়তা প্রদান, খাদ্য নিরাপত্তা নিশ্চতকরণ এবং সর্বোপরি সমন্বিত ও পরিকল্পিত অর্থনৈতিক কার্যক্রমে সম্পৃক্তকরণে যথাযথ অর্থায়নের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়ন সাধনে সরকারকে সহায়তা করে যাচ্ছে।

উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তা‌রের সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠানে বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে বক্তব‌্য রা‌খেন এস‌ডিএফ’র ময়মন‌সিংহ আঞ্চ‌লিক প‌রিচালক সাইফুল ইসলাম, শ্রীবরদী উপ‌জেলা প‌রিষদ চেয়ারম‌্যান এ‌ডিএম শ‌হিদুল ইসলাম, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল মিয়া, উপ‌জেলা ভাইস চেয়ারম‌্যান জু‌য়েল আকন্দ, শ্রীবরদী সদর ইউ‌নিয়‌নের চেয়ারম‌্যান ফ‌রিদুজ্জামান খান ফ‌রিদ।

Shamol Bangla Ads

এস‌ডিএফ’র জেলা ব‌্যবস্থাপক স‌হিদুল ইসলা‌ম র‌বি‌নের সঞ্চালনায় অন‌্যা‌ন্যের ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন এস‌ডিএফ’র জেলা কর্মকর্তা শাহ্ মো. শাহাদৎ হোসাইন, শ্রীবরদীর দা‌য়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নাজমা আক্তার প্রমুখ।

এস‌ডিএফ’র তথ‌্য ম‌তে, শ্রীবরদী উপ‌জেলার ৬৬‌টি গ্রা‌মের ৬ হাজার ৮৩৫জন সদস‌্যদের পর্যায়ক্রমে ৫ হাজার টাকা করে মোট ৩ কোটি ৪০ লাখ ৭৫ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads