ads

সোমবার , ৬ জুন ২০২২ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিকেবি কর্মকর্তা রফিকুজ্জামানের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
জুন ৬, ২০২২ ৮:৫৪ অপরাহ্ণ

বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) অবসরকালীন ছুটিতে থাকা কর্মকর্তা ও রফিকুজ্জামান রফিক (৬০) আর নেই। তিনি ৬ জুন সোমবার সকালে শেরপুর শহরের নাগপাড়াস্থ বাসায় হৃদরোগে আক্রান্ত হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি……রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ পুত্রসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।

Shamol Bangla Ads

তিনি প্রয়াত আইনজীবী সহকারী হাফেজ উদ্দিনের পুত্র, সাবেক পৌর কাউন্সিলর ও জেলা বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রুকুনুজ্জামান সিদ্দিকী তারেকের বড় ভাই, জেলা ছাত্রদলের সহ-সভাপতি কামরুজ্জামান কাওছার ও জেলা যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুজ্জামান কায়েসের পিতা। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, বাংলাদেশ কৃষি ব্যাংকের বকশীগঞ্জ শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত থাকাবস্থায় প্রায় ৫ মাস আগে অবসরজনিত ছুটিতে শেরপুর শহরের নিজ বাড়িতে অবস্থান করছিলেন রফিকুজ্জামান রফিক। তিনি একজন সাংস্কৃতিক সংগঠক ও পরিচ্ছন্ন মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তিনি শহরের রূপান্তর শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা ছিলেন।

Shamol Bangla Ads

সোমবার রাত ১০টায় শহরের নাগপাড়াস্থ নিজ বাসার পাশে নামাজে জানাজা শেষে চাপাতলীস্থ পৌর কবরস্থানে তাকে দাফন করা হবে।

Need Ads