ads

রবিবার , ৫ জুন ২০২২ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে শেরপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
জুন ৫, ২০২২ ১২:০১ অপরাহ্ণ

বিএনপি-জামায়াতের দেশবিরোধী নানামুখী ষড়যন্ত্র এবং বঙ্গবন্ধু কন্যা, আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। ৪ জুন শনিবার বিকেলে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরের চকবাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Shamol Bangla Ads

পরে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট মজদুল হক মিনু, সহ-সভাপতি আলহাজ্ব ফখরুল মজিদ খোকন ও এ্যাডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, যুগ্ম সাধারণ সম্পাদক, পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সাংগঠনিক সম্পাদক বশিরুল ইসলাম সেলু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি প্রকাশ দত্ত, সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসরিন বেগম ফাতেমা প্রমুখ।

ওইসময় আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

এর আগে দুপুরে জেলা যুবলীগের উদ্যোগে এক পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার দুপুরে বিক্ষোভ মিছিলটি শহরের নিউমার্কেট থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম প্রমুখ।

Need Ads