ads

সোমবার , ২৩ মে ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহ জেলা শিক্ষক সমিতির সভাপতি চাঁনু ও আনোয়ার সম্পাদক নির্বাচিত

খবর টি পড়েছেন : ৩০২
ময়মনসিংহ জেলা শিক্ষক সমিতির সভাপতি চাঁনু ও আনোয়ার সম্পাদক নির্বাচিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

দীর্ঘদিন পর ঐক্যবদ্ধভাবে উৎসবমূখর পরিবেশে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) ময়মনসিংহ জেলা শাখার ত্রি- বার্ষিক সম্মেলন ২০২২ স্থানীয় টাউন হলের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ২২ মে রবিবার বিকেলে অনুষ্ঠিত হয়। সম্মেলনে সর্বসম্মতিক্রমে মোঃ চাঁন মিয়াকে সভাপতি, মোঃ আনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক, মো: আনোয়ার কবিরকে সিনিয়র সহ-সভাপতি, আতা মোঃ আব্দল্লাহ আল আমিনকে সাংগঠনিক সম্পাদক এবং শামছুন্নাহার বেগমকে প্রথম সদস্য নির্বাচিত করা হয়। সংগঠনের অন্যান্য সদস্যদের আলোচনার ভিত্তিতে মনোনীত করার জন্য কেন্দ্রীয় বিটিএ সভাপতি ও সাধারণ সম্পাদক নির্দেশ প্রদান করেন।

Shamol Bangla Ads

বিটিএ ময়মনসিংহ জেলার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে. এম খালিদ এমপি। তিনি শিক্ষকদের জাতীয়করণের দাবি পূরণে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সম্মেলন উদ্বোধন করেন বিটিএ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ বজলুর রহমান মিয়া, এতে প্রধান বক্তা ছিলেন বিটিএ সাধারণ সম্পাদক শেখ অধ্যক্ষ কাওছার আহমেদ । অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ময়মনিসংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. গাজী হাসান কামাল। বিটিএ প্রধান উপদেষ্টা মুহাম্মদ আবু বকর সিদ্দিক, বিটিএ সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ আবুল কাশেম, সহ-সভাপতি শামসুন্নাহার বেগম ও গোলাম রাব্বানী, বিটিএ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি শামীম আল মামুন জুয়েল।

Shamol Bangla Ads

সম্মেলনে সভাপতিত্ব করেন মো: আনোয়ার কবির এবং সঞ্চালনায় ছিলেন নব নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন। নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন বিটিএ টাঙ্গাইল জেলা শাখা সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বঙ্গবন্ধুর উদ্যোগে জাতীয় কবি নজরুলের বাংলাদেশে আগমনের সুবর্ণজয়ন্তী… পরবর্তী সংবাদ ময়মনসিংহে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads