ads

রবিবার , ২২ মে ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিরিজ জেতার ভালো সুযোগ দেখছেন মুমিনুল

খবর টি পড়েছেন : ১৯২
সিরিজ জেতার ভালো সুযোগ দেখছেন মুমিনুল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্রে বাংলাদেশের পরবর্তী দুই প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ আর ভারত। ক্যারিবীয় দীপপুঞ্জে দুই টেস্টের বাস্তবতা কঠিন মুমিনুল হকের দলের। আগামী নভেম্বরে ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজটিও কঠিন পরীক্ষা হতে যাচ্ছে বাংলাদেশের জন্য। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটি তাই নিজেদের পক্ষে রাখার সেরা সুযোগ মুমিনুল হকদের। চট্টগ্রামে প্রথম টেস্ট ড্র হওয়ায় আগামীকাল থেকে শুরু হওয়া ঢাকা টেস্ট সিরিজ জেতার শেষ সুযোগ।

Shamol Bangla Ads

টেস্ট পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মুমিনুলও এমনটাই মনে করার কথা জানালেন। যেখানেই খেলেন জেতার চেষ্টা থাকে জানিয়ে বাংলাদেশ অধিনায়ক বলছেন, ‘আপনি মিরপুরে খেলেন বা দেশের বাইরে, সুযোগ সব সময়ই থাকে। সুযোগটা কীভাবে দেখছেন, এটা হলো সবচেয়ে বড় ব্যাপার। কন্ডিশন বা সবকিছুর কথা চিন্তা করলে, এটা (ঢাকায় শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়) ভালো সুযোগ। সর্বোচ্চ সুযোগ না, তবে সুযোগ। সুযোগ সব সময় থাকে, এটাও আমাদের জন্য সিরিজ জেতার আরেকটা সুযোগ।’

চট্টগ্রামে ফল না এলেও মিরপুরে অবশ্য সে চিন্তা খুব একটা থাকে না। বেশির ভাগ ক্ষেত্রেই একটা না একটা ফল আসেই। গত ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্টটা বৃষ্টি বাধার মুখেও আড়াই দিনে হেরেছিল বাংলাদেশ। মুমিনুল বলছেন, ‘মিরপুরে ফল ছাড়া ম্যাচ খুব কমই হয়। শেষ কবে ফলাফল আসেনি বলা কঠিন। সব সময় ফল আসে। বোলিং খুব গুরুত্বপূর্ণ, সঙ্গে ব্যাটিংও। কোনো জিনিস নিয়ে কাজ করলে জেতার সম্ভাবনা বেশি থাকবে, অবশ্যই আমরা পরিকল্পনা করি।’

Shamol Bangla Ads

পেসারদের নিয়ে ভালোই ঝামেলায় বাংলাদেশ। তাসকিন আহমেদের পর ছিটকে গেছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলামও। সংবাদ সম্মেলনে স্বাভাবিকভাবে এই প্রসঙ্গের সামনেই পড়তে হলো মুমিনুলকে। তবে এতে অন্যদের সুযোগ দেখছেন তিনি, ‘মাঝে মাঝে এমন বাধাবিপত্তি আসতে পারে। তাসকিন যত দিন খেলেছে খুব ভালো বোলিং করেছে। শরিফুলও ভালো অবদান রেখেছে টেস্ট দলে। ওদের জায়গায় যারা খেলবে তাদের জন্য এটা বিরাট সুযোগ। সেই সঙ্গে আমার জন্যও একটা সুযোগ, ওদের দেখে নেওয়ার। টেস্ট অধিনায়ক হিসেবে আমি চাই আমার এক ঝাঁক পেসার থাকুক, স্বাস্থ্যকর প্রতিযোগিতা হোক।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রধানমন্ত্রীর উপহারের জমি পেলেন ফুটবলার আঁখি পরবর্তী সংবাদ শতরানের জুটি গড়ে বিপর্যয় সামাল দিলেন মুশফিক-লিটন

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads