ads

রবিবার , ১৫ মে ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে বিদ্যুতের লাইন ঠিক কর‌তে গি‌য়ে প্রাণ গেল মৎস্যচাষীর

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
মে ১৫, ২০২২ ৪:৪৭ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে নিজ মৎস‌্য প্রজে‌ক্টে বিদ‌্যু‌তের লাইন ঠিক কর‌তে গি‌য়ে এনামুল হক (৫০) নামে এক মৎস্য চাষীর মৃত‌্যু হ‌য়ে‌ছে। ১৫ মে রবিবার সকা‌লে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের কামারদহ গ্রামে ওই ঘটনা ঘটে। মৃত এনামুল হক ওই গ্রামের মৃত সেকান্দর আলীর ছেলে।

Shamol Bangla Ads

পু‌লিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন থেকে এনামুল হক বাড়ির পাশে মৎস্য প্রজেক্ট দিয়ে মাছের চাষ করে আসছেন। রোববার সকাল ১১ টার দিকে মৎস্য খামারের বিদ্যুতের লাইন ঠিক করতে যায়।

ওইসময় অসাবধানতায় সে বিদ‌্যু‌তের তা‌রে জ‌ড়ি‌য়ে প‌রে। প‌রে আশপা‌শের লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার ক‌রে শ্রীবরদী উপজেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে গে‌লে কর্তব‌্যরত চি‌কিৎসক তা‌কে মৃত ঘোষণা ক‌রেন।

Shamol Bangla Ads

শ্রীবরদীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে‌ছেন।

Need Ads