ads

শনিবার , ১৪ মে ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে শিল্পী ফেরদৌস পারভীনের পাতাবাহার খেলাঘর আসর পরিদর্শন

খবর টি পড়েছেন : ১৯৩
শেরপুরে শিল্পী ফেরদৌস পারভীনের পাতাবাহার খেলাঘর আসর পরিদর্শন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের পাতাবাহার খেলাঘর আসরের সান্ধ্যকালীন নৃত্য প্রশিক্ষণ অনুষ্ঠানে ক্ষুদে নৃত্যশিল্পীদের সাথে সময় কাটিয়েছেন বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী, কবি ও গবেষক ফেরদৌস পারভীন। ১৩ মে শুক্রবার সন্ধ্যায় সরকারি মহিলা কলেজ মোড়ে অবস্থিত পাতাবাহার খেলাঘর আসরে নৃত্য প্রশিক্ষণ চলাকালে ফেরদৌস পারভীন ক্ষুদে নৃত্যশিল্পীদের বেশ কয়েকটি নৃত্য উপভোগ করেন এবং ভূয়সী প্রশংসা করেন।
এসময় উপস্থিত সুধীজনদের মাঝে কবি সংঘ বাংলাদেশ এর সভাপতি কবি সাংবাদিক ও কলামিস্ট তালাত মাহমুদ, পাতাবাহার খেলাঘর আসরের সহ-সভাপতি প্রভাষক মলয় চাকী, সাধারণ সম্পাদক দীপক দাম, নৃত্য-প্রশিক্ষক সাইদ ইবনে হাম্মাদ সোহাগ এবং অভিভাকদের মধ্যে রুমীরানী দত্ত বক্তব্য রাখেন। প্রভাষক মলয় চাকী জানান, ১৯৭২ খ্রিস্টাব্দে স্থাপিত পাতাবাহার খেলাঘর আসর থেকে প্রশিক্ষণ নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অনেক শিল্পী প্রতিষ্ঠালাভ করেছেন। তিনি আরো জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ^বিদ্যালয়ের ভিসি ড. সৌমিত্র শেখর দে পাতাবাহার খেলাঘর আসরের প্রশিক্ষণার্থী ছিলেন।
উল্লেখ্য, সাবেক উপসচিব ফেরদৌস পারভীন শেরপুর জেলার নকলার চন্দ্রকোনা ইউনিয়নের বাছুর আলগা গ্রামের ঐতিহ্যবাহী সরকার বাড়ির সন্তান এবং শেরপুরের সাবেক গভর্ণর এডভোকেট আনিসুর রহমান (এমএনএ)এর ভাগ্নী। তাঁর এক ভাই অতিরিক্ত সচিব এ,এইচ,এম সাদিকুল হক আমেরিকাস্থ বাংলাদেশ দুতাবাসের প্রেস মিনিস্টার ছিলেন, বড়বোন নার্গিস আনার ময়মনসিংহ বিদ্যাময়ী স্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন। আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক ও যাত্রী টিভির ডিরেক্টর জেনারেল আজম ফারুক তাঁর ছোটভাই। এছাড়াও ছোটবোন নাসরিন পারভীন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পরিচালক ছিলেন। ১০ ভাইবোনের মধ্যে তাঁরা আট ভাইবোন ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তারা সবাই স্ব স্ব ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। ফেরদৌস পারভীন কবি ও সাংবাদিক তালাত মাহমুদের ফুফু।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শেরপুরে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকের মতবিনিময় সভা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads