ads

বুধবার , ১১ মে ২০২২ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গতবারের মতো এবারও বিএনপি নির্বাচনে অংশ নেবে : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

গতবারের মতো এবারও বিএনপি নির্বাচনে অংশ নেবে জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, বাংলাদেশের গণতন্ত্রকে এগিয়ে নিতে হলে নির্বাচনই তার একমাত্র পথ। বিএনপি একটি রাজনৈতিক দল। তারা গণতন্ত্র মানুক বা না মানুক, গণতন্ত্রের কথা মুখে অন্তত বলে। গতবারও তারা যেমন নির্বাচনে এসেছিল, আমরা আশা করি তারা এবারও আসবে। ১১ মে বুধবার বিকেলে ময়মনসিংহের ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ৭টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

Shamol Bangla Ads

দীপু মনি আরও বলেন, আওয়ামী লীগ নির্বাচনের দল, গণতান্ত্রিক দল। নির্বাচন ছাড়া অন্য কোনোভাবে আওয়ামী লীগ কোনো দিন দেশ পরিচালনার দায়িত্বে যায়নি। অতএব আমরা আশা করি আগামী নির্বাচন সব দলের অংশগ্রহণে অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন হবে ইনশা আল্লাহ। আর তাতে বিএনপিসহ সব দলই অংশ নেবে।

এর আগে বেলা ২টা ৩০ মিনিটে আদিবাসী নৃত্যের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষামন্ত্রীকে বরণ করা হয়। পরে গার্ড অব অনার শেষে বঙ্গবন্ধু ও কবি নজরুলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। পরে বিশ্ববিদ্যালয়ের ১০ তলাবিশিষ্ট একাডেমিক ভবনসহ ৭টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে ১৭তম বিশ্ববিদ্যালয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন শিক্ষামন্ত্রী।

Shamol Bangla Ads

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য হাফেজ মাওলানা মো. রুহুল আমীন মাদানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, পরিকল্পনা কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. কাউসার আহম্মদ এবং বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. জালাল উদ্দিন।
রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ত্রিশাল পৌরসভার মেয়র এ বি এম আনিছুজ্জামান।

Need Ads