ads

বৃহস্পতিবার , ৫ মে ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফুটবল আনপ্রেডিক্টেবল, অপ্রত্যাশিত হারের পর বললেন গার্দিওলা

খবর টি পড়েছেন : ২৩০
ফুটবল আনপ্রেডিক্টেবল, অপ্রত্যাশিত হারের পর বললেন গার্দিওলা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নির্ধারিত সময়ের শেষ মিনিটেও ছিটকে যাওয়ার শঙ্কায় থাকা রিয়াল মাদ্রিদ অবিশ্বাস্যভাবে জ্বলে উঠল। শেষ মুহূর্তে তারা স্থাপন করল রাজকীয় প্রত্যাবর্তনের নতুন এক নজির। অসাধারণ পারফরম্যান্সে ‌ম্যানচেস্টার সিটির জয় কেড়ে নিয়ে তারা উঠল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে।

Shamol Bangla Ads

বুধবার (৪ মে) রাতে আসরের সেমিফাইনালের ফিরতি লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে স্বাগতিক রিয়াল মাদ্রিদ জিতেছে ৩-১ গোলে। প্রথম লেগে ম্যান সিটির মাঠ ইতিহাদ স্টেডিয়ামে তারা হেরেছিল ৪-৩ গোলে। ফলে দুই লেগ মিলিয়ে ৬-৫ অগ্রগামিতায় চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের টিকিট পেয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

রিয়ালের কাছে এমন হারের পর ম্যান সিটি কোচ পেপ গার্দিওলা মনে করেন, প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ের চিন্তাই চাপ তৈরি করেছিল, আর সেই কারণেই ভেঙে পড়েন তার দলের খেলোয়াড়রা।

Shamol Bangla Ads

তিনি বলেন, এটা নিষ্ঠুর। আমরা জয়ের কাছে ছিলাম। কিন্তু শেষ পর্যন্ত পারিনি। আমরা সেরাটা দিতে পারিনি। তবে সেমিফাইনালে খেলোয়াড়রা চাপ অনুভব করে যে, তাদের এটা করতেই হবে। আমরা খুবই কাছে ছিলাম। কিন্তু ফুটবল আনপ্রেডিক্টেবল, আমাদের মেনে নিতেই হবে। আমরা ভালো খেলেছি। এমন নয় যে তারা একের পর এক আক্রমণ করেছিল। কিন্তু শেষ সময়টা পার্থক্য গড়ে দিলো। ছেলেরা ভেঙে পড়েছে। তাদের নতুন করে একসাথে করতে হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ চেন্নাইকে হারিয়ে প্লে-অফের দৌঁড়ে ফিরল ব্যাঙ্গালুর পরবর্তী সংবাদ লিজেন্ডস কাপে টানা দুইবারের চ্যাম্পিয়ন ‘লিজেন্ডস অব গজনী…

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads