ads

মঙ্গলবার , ৩ মে ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সরকারের সুব্যবস্থাপনায় মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন হয়েছে : তথ্যমন্ত্রী

খবর টি পড়েছেন : ২১০
সরকারের সুব্যবস্থাপনায় মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন হয়েছে : তথ্যমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

সরকারের সুব্যবস্থাপনায় এ বছর মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন হয়েছে, দ্রব্যমূল্যও স্থিতিশীল রয়েছে বলেছেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। ঈদুল ফিতরের দিন সকালে মন্ত্রী চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় নিজগ্রাম সুখবিলাসের প্রধান মসজিদে ঈদের জামাতে এলাকাবাসীর উদ্দেশ্যে তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে ওই কথা বলেন।

Shamol Bangla Ads

ড. হাছান বলেন, ‘সারাদেশে মানুষ যাতে ঈদ উদযাপন করার জন্য ভালোভাবে যেতে পারে, সেজন্য মহাসড়ক, রেল, লঞ্চ ও অন্যান্য যাতায়াতের সুব্যবস্থাপনা করা হয়েছে। সেকারণে স্রষ্টার কৃপায় এবছর ঈদ যাত্রায় মানুষের ভোগান্তি হয়নি। একইসাথে দ্রব্যমূল্যও যাতে না বাড়ে সেজন্যও প্রশাসন সতর্ক ছিলো।’

বিশ্বের অন্যান্য দেশের উদাহরণ দিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘বিদেশে আমরা দেখি, কোনো উৎসবের সময় সেখানে দ্রব্যমূল্য কমিয়ে দেয়, আর আমাদের দেশে কিছু অসাধু ব্যবসায়ী দ্রব্যমূল্য বাড়িয়ে দেয়, যেটি অন্যায় এবং ইসলামের রীতিনীতি-বিধানের পরিপন্থী। সুতরাং এগুলো যাতে কেউ না করতে পারে, সেদিকে আমাদের সতর্ক থাকতে হবে।’

Shamol Bangla Ads

ড. হাছান মাহমুদ এসময় সবার সুন্দর জীবন কামনা করেন এবং বলেন, ‘করোনা স্থায়ীভাবে আমাদের দেশ ও পৃথিবী থেকে চলে যাক -মহান স্রষ্টার কাছে এই ফরিয়াদ করি। একইসাথে আজকের এই পবিত্র দিনে আমরা সবাই দেশের উন্নতি এবং মানুষের সুখ-সমৃদ্ধির জন্য স্রষ্টার কাছে প্রার্থনা করি।’

ঈদের জামাত শেষে সর্বসাধারণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ গাজীপুরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নিহত ৪ পরবর্তী সংবাদ ঈদের ছুুটি শেষ, খুলেছে অফিস-আদালত-ব্যাংক-বীমা

সর্বশেষ - চট্টগ্রাম বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads