ads

বৃহস্পতিবার , ৫ মে ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঈদের ছুুটি শেষ, খুলেছে অফিস-আদালত-ব্যাংক-বীমা

খবর টি পড়েছেন : ১৫২
ঈদের ছুুটি শেষ, খুলেছে অফিস-আদালত-ব্যাংক-বীমা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

পবিত্র ঈদুল ফিতরের ছয় দিনের ছুটি শেষে আজ খুলছে দেশের সব সরকারি অফিস-আদালত, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বীমা ও শেয়ারবাজার। ৫ মে বৃহস্পতিবার থেকে এসব প্রতিষ্ঠানের অফিস কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরছে।
করোনা বিধি-নিষেধের দুই বছর পর এবার সারা দেশে উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপিত হয়েছে। গতকাল বুধবার (৪ মে) পর্যন্ত সবার মধ্যে ছিল বাঁধভাঙা উচ্ছ্বাস। আনন্দ-উৎসব শেষে কর্মস্থলে ফিরছেন সবাই। বৃহস্পতিবার কর্মস্থলে যোগ দিতে রাতেই ঘরে ফিরেছেন অনেকে।

Shamol Bangla Ads

গত শুক্রবার (২৯ এপ্রিল) থেকে শুরু হওয়া ছুটি গতকাল বুধবার (৪ মে) শেষ হয়েছে। গত ২৯ ও ৩০ এপ্রিল (শুক্র ও শনিবার) ছিল সাপ্তাহিক ছুটি। এরপর ১ মে (রবিবার) ছিল মে দিবসের ছুটি। এরপর ২, ৩ ও ৪ মে (সোম, মঙ্গল ও বুধবার) ঈদের ছুটি কাটিয়েছেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা।

বৃহস্পতিবার এক দিন খোলা থাকার পর আবার দুই দিন (৬ ও ৭ মে) সাপ্তাহিক ছুটি। তাই যারা ৫ মে ছুটি নিয়েছেন তারা টানা ৯ দিনের ছুটি পেয়ে যাচ্ছেন। সে ক্ষেত্রে তাদের আগামী রবিবার (৮ মে) অফিস করতে হবে।

Shamol Bangla Ads

এদিকে আগামীকাল বৃহস্পতিবার অফিস করতে অনেকেই ঢাকায় ফিরবেন রাতেই। তবে অধিকাংশই এক দিন ছুটি নিয়ে টানা ৯ দিন ছুটি কাটাবেন বলে জানা গেছে। ঈদের পর ৫ মে ছুটি নিয়ে গুঞ্জন থাকলেও তা নাকচ করে দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানায়, কোনো কর্মকর্তা-কর্মচারী মে দিবস, ঈদ ও সাপ্তাহিক মিলে টানা ৯ দিনের ছুটি ভোগ করতে হলে ৫ মে ছুটি নিতে হবে। আর কেউ যদি ৫ মে ছুটি না নিয়ে কর্মস্থলে অনুপস্থিত থাকেন ওই সময়ের আগে-পরের ছুটি তার নিজের ছুটি থেকে কাটা যাবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সরকারের সুব্যবস্থাপনায় মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন হয়েছে :… পরবর্তী সংবাদ শ্রীলঙ্কাকে ২০ কোটি টাকার ওষুধ উপহার দিল বাংলাদেশ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads