ads

মঙ্গলবার , ৩ মে ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গাজীপুরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

খবর টি পড়েছেন : ২৯৭
গাজীপুরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরএলাকায় ঈদের দিন বিকেলে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন আরও দুজন।

Shamol Bangla Ads

নিহতদের মধ্যে কুড়িগ্রাম জেলার উলিপুর থানার আলতাফ হোসেনের মেয়ে রেনু বেগম (৫০) ও গাজীপুর সদর থানার দক্ষিণ সালনা এলাকার রমিজ উদ্দিনের ছেলে হোসেন (৪৫)। বাকি দুজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঈদের দিন বিকেলে ফাঁকা মহাসড়কের সফিপুর ফ্লাইওভারের সংযোগস্থলে দ্রুতগামী একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে সিএনজি ভেতরে থাকা এক যুবক ঘটনাস্থলেই মারা যায়। বাকিদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পর হাসপাতালে আরও ৩ জনের মৃত্যু হয়। আহতরা এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Shamol Bangla Ads

এ বিষয়ে সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিকেলে সফিপুর এলাকায় একটি বাসের সঙ্গে সিএনজির সংঘর্ষে মোট চারজন নিহত হয়েছেন। আরও ২ জন গুরুতর আহত হয়েছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ টাঙ্গাইলে বজ্রপাতে ৩ জনের মৃত্যু পরবর্তী সংবাদ সরকারের সুব্যবস্থাপনায় মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন হয়েছে :…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads