ads

বৃহস্পতিবার , ২৮ এপ্রিল ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

১৩ বছরে বিনামূল্যে আইনি সেবা পেয়েছেন ৭ লাখ মানুষ

খবর টি পড়েছেন : ২১৩
১৩ বছরে বিনামূল্যে আইনি সেবা পেয়েছেন ৭ লাখ মানুষ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

সরকার বিনামূল্যে গত ১৩ বছরে ৭ লাখ ৩৬ হাজার ২৪৯ জনকে আইনি সেবা দিয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত বিচারপ্রার্থীদের আদায় করে দেওয়া হয়েছে ৮৮ কোটি ৪০ লাখ ৬৫ হাজার ১৫৩ টাকা। জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার মাধ্যমে এই সেবা দেওয়া হয়েছে।

Shamol Bangla Ads

জাতীয় আইনগত সহায়তা দিবস সামনে রেখে আইন মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৯ সাল থেকে গত মার্চ পর্যন্ত ২ লাখ ৯৯ হাজার ৮১০ জনকে আইনি পরামর্শ প্রদান করা হয়েছে। ৩ লাখ ১৮ হাজার ৭৩২ জনকে মামলায় আইনগত সহায়তা প্রদান এবং ৫৬ হাজার ৮৭৪টি মামলা বিকল্প বিরোধ পদ্ধতিতে নিষ্পত্তি করা হয়েছে।

Shamol Bangla Ads

এই বছরে দিবসটির প্রতিপাদ্য হচ্ছে, ‘বিনা খরচে নিন আইনি সহায়তা শেখ হাসিনার সরকার দিচ্ছে এই নিশ্চয়তা’। এদিকে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২২’ উদ্‌যাপন উপলক্ষে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ ছাড়া সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি এবং সারা দেশের জেলা পর্যায়ে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঈদের দিন ঝড়-বৃষ্টির আভাস পরবর্তী সংবাদ মোবাইলে ‘মেয়াদহীন’ ডাটা প্যাকেজ চালু

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads
Shamol Bangla Ads