ads

বৃহস্পতিবার , ২৮ এপ্রিল ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঈদের দিন ঝড়-বৃষ্টির আভাস

খবর টি পড়েছেন : ১৯৬
ঈদের দিন ঝড়-বৃষ্টির আভাস
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঈদের দিন সারা দেশে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ২৮ এপ্রিল বৃহস্পতিবার আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ ওই তথ্য জানান।

Shamol Bangla Ads

বজলুর রশিদ বলেন, ঈদের দিন, ঈদের আগের দিন ও ঈদের পরের দিন আবহাওয়া কেমন থাকবে এটা চূড়ান্তভাবে আরও ২ দিন পর জানা যাবে। তবে, আমরা ১০ দিনের যেই পূর্বাভাস দিয়েছি, সে হিসেবে ঈদের আগে, পরে ও ঈদের দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, ঈদের দিনের আবহাওয়ার চরিত্র কেমন থাকবে এটার সঠিক তথ্য ৭২ ঘণ্টা আগে দিতে পারব। কারণ এখন আবহাওয়া দ্রুত পরিবর্তন হয়। এজন্য সময় যত ঘনিয়ে আসবে, এ বিষয়ে তত নিশ্চিত তথ্য পাওয়া যাবে।

Shamol Bangla Ads

আজকের আবহাওয়া পূর্বাভাসে তিনি বলেন, আজ সিলেট, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। তবে এ বৃষ্টির পরিমাণ খুব বেশি হবে না। এছাড়া ঢাকা, দক্ষিণ অঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। আগামী দুই দিনে দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস নেই বলেও জানান এ আবহাওয়াবিদ। তবে এ সময়ে দেশের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ঢাকা, খুলনাসহ কয়েকটি বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানান আবহাওয়াবিদ বজলুর রশিদ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পবিত্র শবে কদর আজ পরবর্তী সংবাদ ১৩ বছরে বিনামূল্যে আইনি সেবা পেয়েছেন ৭ লাখ…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads