ads

রবিবার , ২৪ এপ্রিল ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
এপ্রিল ২৪, ২০২২ ৯:৪৫ অপরাহ্ণ

শেরপুরে জেলা বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৪ এপ্রিল রবিবার বিকেলে শহরের গৃর্দানারায়ণপুর এলাকায় আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুুয়ালি বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

Shamol Bangla Ads

জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন ও শরিফুল আলম।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল চৌধুরী, শফিকুল ইসলাম মাসুদ, অ্যাডভোকেট এমকে মুরাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আক্রামুজ্জামান রাহাত, শহর বিএনপির সভাপতি এ বি এম মামুনুর রশিদ পলাশ, সাধারণ সম্পাদক আবু রায়হান রূপম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামরুল হাসান প্রমুখ।

Shamol Bangla Ads

সভায় বক্তারা বলেন, এ দেশের ৪০ লাখেরও বেশি বিএনপি নেতা-কর্মী মিথ্যা ও গায়েবী মামলা মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আগামী দিনে সাধারণ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে কঠোর আন্দোলনের বিকল্প নেই। তাই সকল ভেদাভেদ ভুলে ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ হয়ে রাজপথের আন্দোলনে শরীক হওয়ার জন্য দলের সকল নেতা-কর্মীর প্রতি আহবান জানান। ওইসময় জেলা বিএনপিসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads