ads

বুধবার , ২০ এপ্রিল ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অবৈধ ইট ভাটা কেন বন্ধ হবে না, পরিবেশ অধিদপ্তরের ডিজিকে হাইকোর্টে তলব

খবর টি পড়েছেন : ২০৭
অবৈধ ইট ভাটা কেন বন্ধ হবে না, পরিবেশ অধিদপ্তরের ডিজিকে হাইকোর্টে তলব
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বায়ুদূষণকারী অবৈধ ইট ভাটা বন্ধ করতে বারবার নির্দেশনা সত্ত্বেও তা কেন বন্ধ করা হবে না, এর ব্যাখ্যা জানতে চেয়েছেন হাইকোর্ট। এ জন্য আগামী ১৭ মে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এবং ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জে জেলা প্রশাসকদের (ডিসি) তলব করেছেন হাইকোর্ট।

Shamol Bangla Ads

এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) করা আবেদনের প্রেক্ষিতে ২০ এপ্রিল বুধবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

শুনানির সময় এইচআরপিবির আইনজীবী মনজিল মুরশিদ হাইকোর্টকে বলেন, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক এবং পাঁচটি জেলার ডিসি এর আগে এই আদালতে পৃথক কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিয়েছেন। যেখানে বলা হয়েছিল, নির্দেশের সঙ্গে সঙ্গতি রেখে বায়ুদূষণ প্রতিরোধ করতে জেলাগুলোতে তারা অবৈধ ইটভাটাগুলো বন্ধ করে দিচ্ছেন।

Shamol Bangla Ads

কিন্তু, গত ১৯ এপ্রিল একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনে বলা হয়েছে, আগে বন্ধ হওয়া কিছু অবৈধ ইটভাটা এখন ঢাকা সংলগ্ন সাভারের ধামরাইয়ে চলছে এবং সেগুলো বায়ু ও পরিবেশ দূষণ ঘটাচ্ছে বলে জানান তিনি।

অবৈধ ইটভাটা উচ্ছেদ এবং পরিচালনার জন্য দায়ীদের বিচারের জন্য সরকারকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার আদেশ দেওয়ার জন্য হাইকোর্টকে অনুরোধ করেন মনজিল মুরশিদ।

এর আগে গত ১ মার্চ পরিবেশ দূষণ রোধে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জে সব অবৈধ ইটভাটা ১৫ দিনের মধ্যে বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে নির্দেশনা অনুসরণের পর সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পৃথক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।
প্রয়োজনীয় আদেশ চেয়ে ২০১৯ এইচআরপিবির দায়ের করা একটি রিট আবেদনের শুনানির সময় হাইকোর্ট এই আদেশ দেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিএনপি নেতারা এখন দিনের আলোতেও অমাবশ্যা দেখেন :… পরবর্তী সংবাদ আগামী অর্থবছরের বাজেট উপস্থাপন হবে ৯ জুন সংসদে:…

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads
Shamol Bangla Ads