ads

বুধবার , ২০ এপ্রিল ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিএনপি নেতারা এখন দিনের আলোতেও অমাবশ্যা দেখেন : কাদের

খবর টি পড়েছেন : ২১৯
বিএনপি নেতারা এখন দিনের আলোতেও অমাবশ্যা দেখেন : কাদের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বিএনপির নেতারা এখন দিনের আলোতেই অমাবশ্যার অন্ধকার দেখেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘নেতৃত্ব সংকটে ভুগতে থাকা বিএনপির সামনে এখন শুধুই মরিচিকা। তাদের নেতারা এখন দিনের আলোতেও অমাবশ্যার অন্ধকার দেখেন। কারণ তাদের চেয়ারপারসন দণ্ডপ্রাপ্ত আসামি, আর ভারপ্রাপ্ত চেয়ারম্যানও দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি।’

Shamol Bangla Ads

বুধবার সকালে সচিবালয়ে তার দপ্তরে ব্রিফিংকালে কাদের বলেন, এককভাবে আন্দোলন করার সক্ষমতা হারিয়ে বিএনপি এখন অন্যদের দলে টানার চেষ্টা করছে। কিন্তু মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এদেশের কোনো প্রগতিশীল রাজনৈতিক সংগঠন বিএনপির এই ষড়যন্ত্রের ফাঁদে পা দেবে না।
বিএনপিই এখন গভীর সংকটে আছে, বাংলাদেশ কোনো সংকটে নেই উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি মহাসচিবের উদ্দেশে বলেন, আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে তারা এখন দিশেহারা পথিক।

সরকার তারেক রহমানকে নির্বাসনে রেখেছে- বিএনপি মহাসচিবের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পাল্টা প্রশ্ন রেখে বলেন, সরকার তারেক রহমানকে নির্বাসনে রাখেনি, বরং সে নিজেই রাজনীতি করবে না বলে মুচলেকা দিয়ে বিদেশে পালিয়েছে।

Shamol Bangla Ads

এসময় বিএনপিকে হাতের তালু দিয়ে আকাশ ঢাকার ব্যর্থ চেষ্টা না করার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, জনগণ অবিরাম মিথ্যাচার শুনতে শুনতে এখন আপনাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেওয়া প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গত নির্বাচনের আগেও বিএনপির ঐক্যের কিম্ভুতকিমাকার চেহারা দেশের মানুষ দেখেছে। ঐক্যের নামে বিএনপি ও তার শরীকদের মধ্যে লেজেগোবরে অবস্থা দেশের মানুষের স্মৃতি থেকে এখনও মুছে যাওয়ার কথা নয়।
তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে। এ নিয়ে সংশয়ের কোনো অবকাশ নেই।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নিউমার্কেটে সংঘর্ষ: শান্তিপূর্ণ সমাধান চায় দোকান মালিক সমিতি পরবর্তী সংবাদ অবৈধ ইট ভাটা কেন বন্ধ হবে না, পরিবেশ…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads