ads

রবিবার , ১৭ এপ্রিল ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যাগ ডের নামে অশ্লীলতা বন্ধ করতে নির্দেশ আদালতের

খবর টি পড়েছেন : ২০১
শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যাগ ডের নামে অশ্লীলতা বন্ধ করতে নির্দেশ আদালতের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

র‍্যাগ ডের নামে শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজে পার্টি, উদ্দাম নৃত্য, বুলিং, অশ্লীলতা ও নগ্নতা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এসংক্রান্ত রিট আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার বিচারপতি মো. মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ রুলসহ এই আদেশ দেন। আগামী ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

Shamol Bangla Ads

এ ছাড়া র‍্যাগ ডের নামে শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজে পার্টি, উদ্দাম নৃত্য, বুলিং, অশ্লীলতা ও নগ্নতা বন্ধে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে শিক্ষাসচিব, তথ্যসচিব, সংস্কৃতিসচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, ঢাবি, রাবি, জাবি, খুবি ও ববির উপাচার্য, পুলিশের মহাপরিদর্শক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

গত ৭ এপ্রিল আইনজীবী মোহাম্মদ কামরুল হাসান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। এর আগে এ বিষয়ে পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নোটিশ পাঠানো হয়েছিল। নোটিশের জবাব না পেয়ে রিট করা হয় বলে জানান কামরুল হাসান।

Shamol Bangla Ads

আইনজীবী কামরুল হাসান বলেন, ‘সম্প্রতি র‍্যাগ ডের নামে শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজে পার্টির আয়োজন করা হয়। এগুলোর স্থিরচিত্র ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে। ছাত্রছাত্রীদের নৈতিক জীবনমান তৈরিতে কারিগর হওয়ার কথা শিক্ষকদের। অথচ সেই শিক্ষা প্রশাসকদের পৃষ্ঠপোষকতায় এবং তাদের উপস্থিতিতে চরম নৈতিক অবক্ষয়মূলক কার্যকলাপ চলছে।

আগামী প্রজন্মকে অপসংস্কৃতির হাত থেকে রক্ষা করতে র‍্যাগ ডের নামে এসব অশ্লীল কার্যক্রম শিক্ষাপ্রতিষ্ঠানে বন্ধ করা প্রয়োজন বলে মনে করেন তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সাংবাদিক নাঈম হত্যা ॥ প্রধান আসামি রাজু বন্দুকযুদ্ধে… পরবর্তী সংবাদ দেশের বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টি বাড়তে পারে

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads
Shamol Bangla Ads