ads

রবিবার , ১৭ এপ্রিল ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাংবাদিক নাঈম হত্যা ॥ প্রধান আসামি রাজু বন্দুকযুদ্ধে নিহত

খবর টি পড়েছেন : ১৫৪
সাংবাদিক নাঈম হত্যা ॥ প্রধান আসামি রাজু বন্দুকযুদ্ধে নিহত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

কুমিল্লায় বুড়িচংয়ে সাংবাদিক মহিউদ্দিন সরকার নাইম হত্যার এজহারভুক্ত প্রধান আসামি মো. রাজু র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। রবিবার দিবাগত রাত ২ টার দিকে জেলার আদর্শ সদর উপজেলার গোলাবাড়ী এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত ওই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ সিপিসি-২ এর অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

Shamol Bangla Ads

এ ঘটনায় নিহত রাজুর মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। নিহত রাজু কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের সাদেক মিয়ার ছেলে। তার বিরুদ্ধে একাধিক মাদক ও অস্ত্র মামলা রয়েছে। এর আগে গত বৃহস্পতিবার নিহত সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈমের মা নাজমা আক্তার বাদী হয়ে রাজুকে প্রধান আসামি করে ৯ জনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

উল্লেখ্য, গত বুধবার রাতে কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের হায়দ্রাবাদ সীমান্তে মাদক কারবারি রাজু ও তার সঙ্গীদের গুলিতে সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈম নিহত হন। বন্দুকযুদ্ধে রাজু নিহত হওয়ার বিষয়ে র‌্যাব-১১ সিপিসি-২ সুত্র জানিয়েছে, সাংবাদিক মহিউদ্দিন হত্যার প্রধান ঘাতক রাজু রোববার ভোররাতে গোলাবাড়ি সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল।

Shamol Bangla Ads

এসময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা সেখানে অবস্থান নেয়। এতে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে রাজু এবং তার সঙ্গীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলিবর্ষণ করতে থাকে। এ ঘটনায় রাজু গুলিবিদ্ধ হলে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসময় চিকিৎসকরা রাজুকে মৃত বলে ঘোষণা করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ করোনার চতুর্থ ঢেউয়ের শঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরবর্তী সংবাদ শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যাগ ডের নামে অশ্লীলতা বন্ধ করতে নির্দেশ…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads