ads

শনিবার , ১৬ এপ্রিল ২০২২ | ১৫ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে কলেজছাত্র নিহত

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
এপ্রিল ১৬, ২০২২ ২:৫৫ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে সাফিন হাসনাত সাজিন (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। ১৫ এপ্রিল শুক্রবার সকালে উপজেলার বাঙালির মোড় এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। সে উপজেলার সদর ইউনিয়নের বন্দভাটপাড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে ও ময়মনসিংহের নটরডেম কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থী ছিল।

Shamol Bangla Ads

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে মোটরসাইকেল চালানো শেখার জন্য একটি মোটরসাইকেল নিয়ে সাজিন বন্দভাটপাড়া গ্রামের বাড়ি থেকে বের হয়। এরপর মোটরসাইকেলটি চালানোর এক পর্যায়ে বাঙালির মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয় সে। পরে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাজিনকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুইয়া বলেন, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতের লাশ বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads