শেরপুরে জেলা লেডিস ক্লাবের উদ্যোগে অসহায় ও হতদরিদ্র সুবিধাবঞ্চিত শতাধিক মানুষের মাঝে উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৪ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে জেলা কালেক্টরেট ইনোভেটিভ স্কুল প্রাঙ্গনে ওই উপহার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন করেন লেডিস ক্লাবের সভাপতি, ডিসিপত্নী জান্নাতুল ফেরদৌস প্রিয়া।

ওইসময় পুলিশ সুপার পত্নী, জেলা পুনাক সভাপতি কাজী মোনালিসা মারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফরিদা ইয়াসমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, সহকারী কমিশনার (ভূমি) তনিমা আফ্রাদসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিলো, আতব চাউল, সেমাই, চিনি, প্যাকেট দুধ, সুলা বুট, সুজি।

এ ব্যাপারে লেডিস ক্লাবের সভাপতি জান্নাতুল ফেরদৌস প্রিয়া বলেন, সারাদিন রোজা শেষে অন্তত ইফতারে যেন তারা শান্তিমতো দু’মুঠো খেতে পারে এবং ঈদের দিন যেন একটু ভাল মানের খাবার খেতে পারে এজন্যই এ আয়োজন। আমরা চেষ্টা করেছি ছিন্নমূলদের পাশে দাড়াতে। সংগঠনের পক্ষ হতে সাধ্যমতো আমরা ছিন্নমূলদের সহায়তা করে যাচ্ছি। ঈদে আবারও তাদের পাশে থাকবো, ইনশাআল্লাহ।




