ads

বুধবার , ২৩ মার্চ ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দক্ষিণ আফ্রিকায় সিরিজ জিততে টাইগারদের দরকার ১৫৫

খবর টি পড়েছেন : ২১৫
দক্ষিণ আফ্রিকায় সিরিজ জিততে টাইগারদের দরকার ১৫৫
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

প্রোটিয়াদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৩৮ রানে জিতেছিল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে এটিই বাংলাদেশের একমাত্র জয়। আজ তৃতীয় ওয়ানডেতে জিতে গেলে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকায় সিরিজ জয়ের কীর্তি গড়বে টাইগাররা। সিরিজ জিততে লক্ষ্যটাও বড় নয়।

Shamol Bangla Ads

আজ সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে টসে জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। ৩৬ দশমিক ৫ ওভারে ১৫৪ রানেই গুটিয়ে যায় তারা। আইপিএলের প্রস্তাব ফিরিয়ে দেওয়া তাসকিন আহমেদ ফের বিধ্বংসী রূপ ধারণ করেন, তুলে নেন পাঁচ উইকেট।

তাসকিন শুরুটা করেছিলেন কাইল ভেরেইনেকে দিয়ে। এরপর তিনি একে একে সাজঘরে পাঠান জানেমান মালান, প্রিটোরিয়াস, ডেভিড মিলার ও কাগিসো রাবাদাকে। তাঁর বোলিং ফিগারটা ছিল এরকম ৯-০-৩৫-৫।

Shamol Bangla Ads

দুটি উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। একটি করে উইকেট পেয়েছেন শরিফুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ। প্রোটিয়াদের পক্ষে ওপেনার জানেমান মালানের ৩৯ ছাড়া বাকি কেউই বলার মতো রান করতে পারেননি। শেষদিকে কেশব মহারাজ ২৮ রান করেন। এছাড়া ডোয়াইন প্রিটোরিয়াস ২০ ও ডেভিড মিলার ১৬ রান করেন। অধিনায়ক টেম্বা বাভুমার ব্যাট থেকে আসে মাত্র ২ রান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জেএফএ অ-১৪ মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ : ময়মনসিংহকে… পরবর্তী সংবাদ দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের প্রথম সিরিজ জয়

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads