ads

বৃহস্পতিবার , ৩ মার্চ ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টি-টোয়েন্টি সিরিজও জয় দিয়ে শুরু করতে চায় টাইগাররা

খবর টি পড়েছেন : ১৪০
টি-টোয়েন্টি সিরিজও জয় দিয়ে শুরু করতে চায় টাইগাররা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আর মাত্র কয়েক ঘণ্টা বাদে মাঠে গড়াবে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার টি-টোয়েন্টির লড়াই। এই লড়াইয়ে ওয়ানডে সিরিজের মতো আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও জয় দিয়ে শুরু করতে চায় বাংলাদেশ। ইতিমধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে টাইগাররা।

Shamol Bangla Ads

সীমিত ওভারের ফরম্যাটে মাঠে নামার আগে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমকে নিয়ে দুশ্চিন্তায় পড়েছে বাংলাদেশ দল।
টি-টোয়েন্টি সিরিজের আগে গতকাল বুধবার অনুশীলনের সময় চোট পেয়েছেন মুশফিক। এক নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, এ চোটের কারণে সিরিজের প্রথম ম্যাচে মুশফিককে ছাড়াই নামতে হতে পারে বাংলাদেশকে।

এদিকে, মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার মুখোমুখি হবে দুই দল। বিকাল ৩টায় শুরু হতে যাওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বেসরকারি টেলিভিশন গাজী টিভি ও টি স্পোর্টস।

Shamol Bangla Ads

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। সিরিজের শেষ ওয়ানডেতে বাজেভাবে হেরেছিল লাল-সবুজের দল। ব্যাটে-বলে কোনো বিভাগেই শেষ ম্যাচে পাত্তা পায়নি। শেষ ওয়ানডেতে হারের ক্ষত নিয়েই এবার টি-টোয়েন্টিতে লড়বে বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে আজ বিকেল ৩টায়। দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি মাঠে গড়াবে আগামী ৫ মার্চ। দুটি ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।

বাংলাদেশ স্কোয়াড :

মাহমুদউল্লাহ, লিটন কুমার দাস, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, শেখ মেহেদী হাসান, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শহীদুল ইসলাম, মোহাম্মদ নাঈম শেখ ও নুরুল হাসান সোহান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রথম টি-টোয়েন্টিতে মুশফিককে নিয়ে অনিশ্চয়তা পরবর্তী সংবাদ নাসুমের ঘূর্ণিতে আফগানদের গুঁড়িয়ে দিয়ে জিতল বাংলাদেশ

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads