ads

মঙ্গলবার , ২২ ফেব্রুয়ারি ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জমি অধিগ্রহণের দ্বিতীয় পর্যায়ের ৪ কোটি টাকার চেক প্রদান

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
ফেব্রুয়ারি ২২, ২০২২ ৫:১৫ অপরাহ্ণ

শেরপুরে কানাশাখোলা-অষ্টমীতলা সড়ককে আঞ্চলিক মহাসড়কের মান ও প্রশস্ততায় উন্নীতকরণ শীর্ষক প্রকল্পে অধিগ্রহণকৃত জমির মালিকদের মাঝে দ্বিতীয় পর্যায়ের ক্ষতিপূরণের প্রায় ৪ কোটি টাকার চেক প্রদান করা হয়েছে। ২২ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উদ্যোগে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় ওই চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।

Shamol Bangla Ads

শেরপুরের জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদের সভাপতিত্বে চেক প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফরিদা ইয়াছমিন, শেরপুর সওজের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান, শেরপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বল, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. মিজানুর রহমানসহ সুবিধাভোগী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এনডিসি মিজানুর রহমান জানান, শহরের অষ্টমীতলাস্থ বাস টার্মিনাল থেকে কানাশাখোলা পর্যন্ত সংযোগ সড়কটি উন্নতকরণ ও প্রশস্তকরণ করতে প্রকল্পের অনুকূলে এল.এ কেস নং ৫/১৮-১৯ মূলে ৪.৮০ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। প্রকল্পের প্রাক্কলিত ব্যয় হবে ২৬ কোটি ৯৭ লক্ষ ৬৭ হাজার ৩০ টাকা। এর মধ্যে প্রথম পর্যায়ে ৩৭টি পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ৩ কোটি ৭৫ লক্ষ ৯৮ হাজার ৭৩৯ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। আজ দ্বিতীয় পর্যায়ে ৩৭টি পরিবারের মাঝে ক্ষতিপূরণ বাবদ ৩ কোটি ৯৫ লক্ষ ৯৮ হাজার ৭৩৯ টাকার চেক হস্তান্তর করাহ হলো। বাকি পরিবারগুলোকেও শিগগিরই চেক হস্তান্তর করা হবে।

Shamol Bangla Ads

উল্লেখ্য, শেরপুর শহরের অষ্টমীতলাস্থ নতুন বাস টার্মিনাল থেকে কানাশাখোলা পর্যন্ত ২.৭ কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ করা হচ্ছে। ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান মাসুদ হাইটেক কাজটি বাস্তবায়ন করছে।

Need Ads