ads

রবিবার , ৩০ জানুয়ারি ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সম্ভাব্য তারিখ

খবর টি পড়েছেন : ৩১৯
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সম্ভাব্য তারিখ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

এ মুহূর্তে দেশের ফ্রাঞ্চাইজি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে ব্যস্ত জাতীয় দলের ক্রিকেটাররা। বিপিএল শেষ হতেই ঘরের মাঠে শুরু হবে আফগানিস্তান সিরিজ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এর পর ঢাকায় শেরেবাংলা স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজে রশিদ খানদের মোকাবিলা করবে মাহমুদউল্লাহ বাহিনী।

Shamol Bangla Ads

ভেন্যু মোটামুটি নির্ধারিত হয়ে গেলেও সিরিজ শুরুর তারিখ, সময় এখনও চূড়ান্ত করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে সম্ভাব্য তারিখ জানা গেছে।

শনিবার সন্ধ্যায় বিসিবির উচ্চপর্যায়ের নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া তথ্য বলছে, বিপিএল ফাইনাল মাঠে গড়ানোর পর পরই বাংলাদেশে চলে আসবে আফগানিস্তান। আর বিপিএল ফাইনাল হবে ১৮ ফেব্রুয়ারি। সে হিসেবে ১৯ থেকে ২২ ফেব্রুয়ারির মধ্যে যে কোনো একসময় বাংলাদেশের মাটিতে পা রাখবেন রশিদ-নবীর দল।

Shamol Bangla Ads

বাংলাদেশে আসার পর সাত দিন কোয়ারেন্টিন করতে হবে না আফগানিস্তান দলকে। আসার পর তাদের সবার করোনা টেস্ট হবে। নেগেটিভ ফল হাতে আসার একদিন পরই মাঠে যেতে পারবেন আফগানরা। সে হিসাবে ২৪ অথবা ২৫ ফেব্রুয়ারি চট্টগ্রামের মাঠে গড়াতে পারে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সেঞ্চুরিতে তামিমের জবাব পরবর্তী সংবাদ মিরাজের অপেশাদারি মনোভাব ভবিষ্যতে মেনে নিবে না বিসিবি

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads