ads

শনিবার , ২৯ জানুয়ারি ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জাহানারাকে ফিরিয়েই বাংলাদেশের বিশ্বকাপ দল

খবর টি পড়েছেন : ১৫৯
জাহানারাকে ফিরিয়েই বাংলাদেশের বিশ্বকাপ দল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

কমনওয়েলথ গেমসের বাছাই পর্বে জাহানারা আলম না থাকায় বিস্মিত হয়েছিলেন সবাই। সেই টুর্নামেন্ট শেষ হতেই জাহানারকে ফিরিয়ে আনল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিসি)। দেশের নারীদের প্রথম ওয়ানডে বিশ্বকাপ মিশনে জায়গা পেয়েছেন ২৮ বছর বয়সী পেসার।

Shamol Bangla Ads

রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্বকাপের ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বোর্ড। শৃঙ্খলা ভঙ্গের দায়ে কমনওয়েলথ বাছাইয়ে উপেক্ষিত জাহানারার ফেরা ছাড়া তেমন কোনো চমক নেই দলে। মালয়েশিয়া থেকে ফেরা সবাই যাচ্ছেন নিউজিল্যান্ডে বিশ্বকাপ খেলতে।আগামী ৪ মার্চ শুরু হবে নারীদের ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াই। পরদিন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু বাংলাদেশের অভিযান।

কমনওয়েলথ গেমসের মূল পর্বে খেলার স্বপ্নপূরণ হয়নি বাংলাদেশের। প্রথম তিন ম্যাচ জিতলেও শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে যান নিগার-সালমারা। হতাশা নিয়ে ফেরেন দেশে। ঢাকায় ফিরলেও তাঁদের ছুটিতে যাওয়ার সুযোগ নেই। আগামীকাল থেকেই মিরপুরের বিসিবি একাডেমি মাঠে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করবেন তাঁরা।

Shamol Bangla Ads

কুয়ালামপুর থেকে ঢাকায় ফেরার পর পুরো দলই আছে একসঙ্গে। আগামীকাল সকালে তাঁদের করোনা পরীক্ষা করা হবে। সবার ফল নেগেটিভ এলেই শুরু হবে বিশ্বকাপের ক্যাম্প। বিসিবির নারী বিভাগের ইনচার্জ তৌহিদ মাহমুদ বলেন, ‘মালয়েশিয়া থেকে ফেরার পর আমরা কাউকে ছাড়িনি। সবাই দলের সঙ্গেই আছে। আগামীকাল দলের প্রত্যেকের কোভিড পরীক্ষা হবে। এরপর বিশ্বকাপের ক্যাম্প শুরু করব।’

বাংলাদেশ দল
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সালমা খাতুন, জাহানারা আলম, রুমানা আহমেদ, ফারজানা হক পিংকি, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, ঋতু মণি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, লতা মন্ডল, সোবহানা মোস্তারি, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুরাইয়া আজমিন ও সানজিদা আক্তার মেঘলা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পুত্রসন্তানের বাবা হলেন যুবরাজ সিং পরবর্তী সংবাদ সেঞ্চুরিতে তামিমের জবাব

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads