ads

সোমবার , ২৪ জানুয়ারি ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টি-টোয়েন্টিতে সাকিবের নতুন ২ কীর্তি

খবর টি পড়েছেন : ২২৯
টি-টোয়েন্টিতে সাকিবের নতুন ২ কীর্তি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বাংলাদেশ প্রিমিয়ার লিগে সোমবার দিনের প্রথম ম্যাচে খেলতে নামে মিনিস্টার ঢাকা ও ফরচুন বরিশাল। এই ম্যাচটিতে একটি উইকেট তুলে নিয়েছেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। আর এক উইকেট নিয়েই নতুন দুইটি কীর্তি গড়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

Shamol Bangla Ads

প্রথমটি হলো, টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে মাত্র পঞ্চম বোলার হিসেবে ৪০০ উইকেট শিকার করেছেন তিনি।

মিনিস্টার ঢাকার বিপক্ষে ম্যাচটিতে নামার আগে টি-টোয়েন্টিতে সাকিবের উইকেট সংখ্যা ছিল ৩৯৯টি। তিনি ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহকে ক্যাচ আউট করে নিজের ক্যারিয়ারের ৪০০তম উইকেটটি পূর্ণ করেন।

Shamol Bangla Ads

আর দ্বিতীয় কীর্তি হলো সাকিব টি-টোয়েন্টির ইতিহাসে মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ৪০০ বা তার বেশি উইকেট এবং সঙ্গে ৫ হাজার বা তার বেশি রান করেছেন ।

৪০০ উইকেট নেয়ার পাশাপাশি টি-টোয়েন্টিতে সাকিব এখন পর্যন্ত করেছেন ৫ হাজার ৬১০ রান। এর আগে এমন কীর্তিটি ছিল শুধুমাত্র ক্যারিবিয়ান হার্ডহিটার ডোয়াইন ব্রাভোর। এখন ব্রাভোর পাশে নাম লেখালেন সাকিবও। ব্রাভো এখন পর্যন্ত শিকার করেছেন ৫৫৪টি উইকেট। ব্যাট হাতে করেছেন ৬৬৭২ রান।

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট নেয়া ৫ বোলার হলো :

১। ডোয়াইন ব্রাভো – ৫১৪ ম্যাচে ৫৫৫ উইকেট
২। ইমরান তাহির – ৩৪৪ ম্যাচে ৪৩৫ উইকেট
৩। সুনিল নারিন – ৩৮৩ ম্যাচে ৪২৫ উইকেট
৪। রশিদ খান – ৩০০ ম্যাচে ৪২০ উইকেট
৫। সাকিব আল হাসান – ৩৫৩ ম্যাচে ৪০০ উইকেট।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পিএসজির বড় জয় পরবর্তী সংবাদ খুলনাকে হারিয়ে চট্টগ্রামের টানা দ্বিতীয় জয়

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads