ads

রবিবার , ২৩ জানুয়ারি ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিপিএল মাতাতে ঢাকায় গেইল

খবর টি পড়েছেন : ২২১
বিপিএল মাতাতে ঢাকায় গেইল
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ফরচুন বরিশালের হয়ে খেলতে একদিন আগেই ঢাকায় এসে পৌঁছেছেন সুপারস্টার ক্রিস গেইল। করোনা নেগেটিভ হওয়ার শর্তে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে মাঠে নামতে পারবেন দ্বিতীয় ম্যাচেই। গেইলের আসার কথা ছিল সোমবার। কিন্তু ২৩ জানুয়ারি রবিবার ফ্লাইট পেয়ে যাওয়াতে চলে আসেন ইউনিভার্স বস। আজ ১১টার দিকে তিনি ঢাকায় পা রাখেন। এখন তিনি টিম হোটেলে অবস্থান করছেন। করোনা টেস্টের নমুনা দিয়েছেন, এখন ফলের অপেক্ষা।

Shamol Bangla Ads

ভিডিও বার্তায় নিজের আসার কথা জানান দিয়ে গেইল বলেন, ‘ফরচুন বরিশাল, আমাকে দলে নেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আমি সবার সঙ্গে দেখা করতে মুখিয়ে আছি। প্রথম ম্যাচে জয়ে তোমাদের সবাইকে অভিনন্দন। আশা করি সামনেও ভালো হবে।’

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়ে শুভ সূচনা করে বরিশাল। সোমবার (২৪ জানুয়ারি) বরিশাল মাঠে নামবে মিনিস্টার ঢকার বিপক্ষে। গেইল যদি আগের সূচি অনুযায়ী আসতেন তাহলে ঢাকার বিপক্ষে খেলা হতো না।

Shamol Bangla Ads

গেইলের খেলার বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। এক বিবৃতিতে জানানো হয়, ‘করোনা নেগেটিভ রিপোর্ট পেলে কাল খেলতে পারবেন গেইল।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তানের গ্রুপে বাংলাদেশ পরবর্তী সংবাদ আইপিএলের নিলামে ৯ বাংলাদেশি

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads