ads

রবিবার , ২৩ জানুয়ারি ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার ই-কমার্স ব্যবসায় সাকিব

খবর টি পড়েছেন : ২৪৩
এবার ই-কমার্স ব্যবসায় সাকিব
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসান ক্রিকেট মাঠের মতো করপোরেট জগতেও নিজের অবস্থান শক্তিশালী করছেন। ব্রোকারেজ হাউজ ও স্বর্ণ আমদানি প্রতিষ্ঠানসহ বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত হওয়ার পর এবার ই-কমার্স খাতেও যুক্ত হচ্ছেন তিনি। ২১ জানুয়ারি
শুক্রবার সাকিব আল হাসানের মালিকানাধীন ই-কমার্স প্রতিষ্ঠান মোনার্ক মার্টের যাত্রা শুরু হয়েছে। গত ৬ মাস ধরে কাজের পর ২১ জানুয়ারি মোনার্ক মার্টের ওয়েবসাইট চালু করা হয়।

Shamol Bangla Ads

কোম্পানির ওয়েবসাইট বলা হয়েছে, মোনার্ক মার্ট অটোমোবাইল, ইলেকট্রনিক্স, ফ্যাশন, স্বাস্থ্য এবং গৃহস্থালি পণ্য, সংগীত, বই, পোষা প্রাণীর সরবরাহ, প্লেসেট, খেলাধুলা এবং বাইরের জিনিসপত্র বিক্রি করবে।

প্রতিষ্ঠানটি পক্ষ থেকে জানানো হয়েছে, ভোক্তাদের চাহিদা পূরণ করতে কিছু উদ্ভাবনী সেবা নিয়ে হাজির হয়েছে ‘মোনার্ক মার্ট’। নতুন প্রজন্মের এই ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে গ্রাহকরা ঝামেলাহীনভাবে কেনাকাটা করতে পারবেন।

Shamol Bangla Ads

উল্লেখ্য, মোনার্ক মার্ট হচ্ছে মোনার্ক হোল্ডিংসের একটি অঙ্গ প্রতিষ্ঠান। মোনার্ক মার্টের চেয়ারম্যান হিসেবে রয়েছেন সাকিব আল হাসান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আইপিএলের নিলামে ৯ বাংলাদেশি পরবর্তী সংবাদ সেঞ্চুরি করে কিংবদন্তির পাশে ডি কক

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads