ads

বৃহস্পতিবার , ২০ জানুয়ারি ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বর্ষসেরা ওয়ানডেতে সাকিব-মোস্তাফিজ-মুশফিক

খবর টি পড়েছেন : ২২৮
বর্ষসেরা ওয়ানডেতে সাকিব-মোস্তাফিজ-মুশফিক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আইসিসির ওয়ানডের বর্ষসেরা দলে জায়গা পেলেন বাংলাদেশের তিন ক্রিকেটার- মোস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। বর্ষসেরা ওয়ানডে দলের এই একাদশে বাংলাদেশ থেকেই সবচেয়ে বেশি খেলোয়াড় জায়গা পেয়েছেন। আইসিসির গতকাল প্রকাশ করা বর্ষসেরা টি-টোয়েন্টি দলে জায়গা পান মোস্তাফিজুর রহমান। বর্ষসেরা ওয়ানডে দলের এই একাদশে পাকিস্তান থেকে সুযোগ পেয়েছেন দুজন ক্রিকেটার। অধিনায়কও করা হয়েছে দেশটির নেতৃত্ব দেওয়া বাবর আজম। তার সঙ্গে সুযোগ পেয়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যান ফখর জামান।

Shamol Bangla Ads

বাংলাদেশের তিনজন ছাড়াও দুজন করে ঠাঁই মিলেছে পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ডের। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ কিংবা নিউজিল্যান্ডের কারও ঠাঁই হয়নি এই একাদশে।

এই সময়ে বাংলাদেশের হয়ে ৯টি ওয়ানডে ম্যাচে মাঠে নেমেছেন সাকিব আল হাসান। যেখানে ৩৯.৫৭ গড়ে তিনি করেছেন ২৭৭ রান। বল হাতে পারফরম্যান্সেও উজ্জ্বল ছিলেন সাকিব। ১৭.৫২ গড়ে তিনি নিয়েছেন ১৭ উইকেট। ২০২১ সালে ব্যাট হাতে বাংলাদেশের জন্য ধারাবাহিকভাবে পারফর্ম করেছেন মুশফিকুর রহিমও। সাকিবের মতো তিনিও এ বছর বাংলাদেশের হয়ে ৯টি ম্যাচে মাঠে নামেন। এক সেঞ্চুরিসহ ৫৮.১৪ গড়ে তিনি করেন ৪০৭ রান।

Shamol Bangla Ads

সাদা বলের ক্রিকেটে বাংলাদেশের ভরসার নাম মোস্তাফিজুর রহমান। ২০২১ সালে এই পেসার ডেথ বোলিংয়ে ছিলেন দুর্দান্ত। ১০ ম্যাচ খেলে ২১.৫৫ গড়ে তিনি নিয়েছেন ১৮ উইকেট। ওভার প্রতি রান দিয়েছেন কেবল ৫.০৩ গড়ে।

আইসিসির বর্ষসেরা ওয়ানডে দল:

পল স্টার্লিং, ইয়ানেমান মালান, বাবর আজম, ফখর জামান, রাসি ফন ডার ডুসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মোস্তাফিজুর রহমান, সিমি সিং ও দুষ্মন্ত চামিরা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ভারত-নিউজিল্যান্ডকে পিছু হটিয়ে টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে অস্ট্রেলিয়া পরবর্তী সংবাদ কানাডাকে হারিয়ে যুব বিশ্বকাপে বাংলাদেশের প্রথম জয়

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads