ads

রবিবার , ১৬ জানুয়ারি ২০২২ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে শীতার্তদের মাঝে পুনাকের কম্বল বিতরণ

নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ - ফটো কার্ড
জানুয়ারি ১৬, ২০২২ ১০:৫৪ পূর্বাহ্ণ

মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার’ এই শ্লোগানে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ময়মনসিংহের আয়োজনে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

Shamol Bangla Ads

১৪ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহ পুলিশ লাইন্স প্রাঙ্গণে এই কম্বল বিতরণ করা হয়। দুস্থ, অসহায়, সুবিধাবঞ্চিত ও ছিন্নমুল শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ময়মনসিংহের সভাপতি মিসেস কানিজ আহমার ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, সহ-সভানেত্রী তাহমিনা আফরোজ তানি, রায়হানা তাহসীন, ইসরাত তানজিয়া, ডাঃ শারমীন আক্তার, ফারহানা আক্তার প্রমুখ। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে করেন সঞ্চালনা করেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার ফাল্গুনী নন্দী।

Shamol Bangla Ads

প্রধান অতিথি পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ময়মনসিংহের সভাপতি মিসেস কানিজ আহমার বলেন, প্রতি বছরের ন্যায় এবারের শীতেও আমরা অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি। এ ধরনের সেবা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সমাজের বিত্তশালীরা এগিয়ে আসলে শীতার্তদের শীতের কষ্ট দূর হবে মন্তব্য করে, প্রচণ্ড শীতে অসহায় মানুষের কষ্ট দূর করতে সকলকে এগিয়ে আসতে তিনি আহ্বান জানান।

Need Ads