ads

রবিবার , ১৬ জানুয়ারি ২০২২ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে বালুবাহী লরিচাপায় দুই নারী নিহত

নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ - ফটো কার্ড
জানুয়ারি ১৬, ২০২২ ১১:৫২ পূর্বাহ্ণ

ময়মনসিংহের গফরগাঁওয়ে বালুবাহী লরিচাপায় অটোরিকশার দুই নারী যাত্রী নিহত হয়েছেন। ১৫ জানুয়ারি শনিবার দুপুরে গফরগাঁও-ভালুকা আঞ্চলিক সড়কে উপজেলার রাওনা গ্রামে এ ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

নিহতরা হলেন- উপজেলার সালটিয়া ইউনিয়নের পুখুরিয়া গ্রামের রকিবুল ইসলামের স্ত্রী মাজেদা খাতুন (৫৫) ও চরআলগী ইউনিয়নের চরকামারিয়া গ্রামের মৃত মিয়া হোসেনের স্ত্রী বকুলা খাতুন (৪৫)। এ ঘটনায় রাওনা গ্রামের হেলাল খান (৪৫) নামে আরও এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফারুক আহম্মেদ জানান, দুপুরে ওই এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে অটোরিকশা থেকে যাত্রী নামানোর সময় বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি লরি অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মাজেদা খাতুনের মৃত্যু হয়। এ সময় আরও দুজন যাত্রী গুরুতর আহত হন। আহতদের মধ্যে বকুলা খাতুনকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপর আহত হেলাল খান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

Shamol Bangla Ads

এ ঘটনায় লরিটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Need Ads