ads

বৃহস্পতিবার , ২৩ ডিসেম্বর ২০২১ | ১৫ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে জিংক সমৃদ্ধ চাষাবাদ বৃদ্ধি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
ডিসেম্বর ২৩, ২০২১ ৫:০০ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে জিংক সমৃদ্ধ ধান, গম ও মসুরের চাষাবাদ বৃদ্ধি এবং সরকারি ক্রয় ও বিতরণ ব্যবস্থায় ওইসব ফসলগুলো অন্তর্ভূক্তকরণের উপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বিংগস প্রকল্পের আওতায় হারভেস্ট প্লাস বাংলাদেশ ওই কর্মশালার আয়োজন করে। ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে আয়োজিত কর্মশালার আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদের সভাপতিত্বে কর্মশালায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন হারভেস্ট প্লাস-বিংস প্রকল্পের সমন্বয়কারী কৃষিবিদ হাবিবুর রহমান খান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ জসিম উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির। অনুষ্ঠান সঞ্চালনা করেন মানিক দেবনাথ।

Shamol Bangla Ads

বক্তারা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ও পুষ্টি চাহিদা মেটাতে জিংক সমৃদ্ধ ফসলের আবাদ বৃদ্ধি এবং সরকারি ক্রয় ও বিতরণ ব্যবস্থায় ওই জাতের ফসল সরবরাহ বাড়াতে গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ ৬৯ জন ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

Need Ads