শেরপুরের গারো পাহাড়, গাছ-পালা, বন ও পশুপাখি রক্ষায় জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে শেরপুর বার্ড কনজারভেশন সোসাইটি।

২২ ডিসেম্বর বুধবার জেলা প্রশাসকের অফিসকক্ষে জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদের হাতে ওই স্মারকলিপি তুলে দেন সংহঠনের নেতৃবৃন্দ।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সুজয় মালাকার, সাধারণ সম্পাদক ফকির শহীদুজ্জামান, কোষাধ্যক্ষ দেবদাস চন্দ বাবু, গবেষণা সম্পাদক আব্দুল কাদির, প্রকাশনা সম্পাদক অপূর্ব নন্দী টিটু প্রমুখ।

স্মারকলিপিতে গারো পাহাড়ের (গাজনী) পাহাড়, গাছ-পালা, পশু-পাখি, প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষার জন্য সংরক্ষিত বনাঞ্চল ঘোষণাসহ ৭ দফা দাবি জানানো হয়।




