ads

সোমবার , ২০ ডিসেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শঙ্কা উড়িয়ে অনুশীলনে নামছে বাংলাদেশ

খবর টি পড়েছেন : ২৪৮
শঙ্কা উড়িয়ে অনুশীলনে নামছে বাংলাদেশ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নিউজিল্যান্ড থেকে সুখবর পেয়েছে বাংলাদেশ। ২ ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগেই করোনাভাইরাসের প্রকোপে ঘিরে ধরেছিল অনিশ্চয়তা; আপাতত তা কেটে গেছে। সবশেষ টেস্টে করোনা নেগেটিভ হওয়াতে চার দেয়ালের বন্দি জীবন থেকে মুক্তি মিলছে টাইগারদের, এবার শুরু হবে ব্যাটে-বলে নিজেদের প্রস্তুত করার লড়াই। ২০ ডিসেম্বর মঙ্গলবার নিউজিল্যান্ড থেকে ভিডিও বার্তায় সুখবরটি জানিয়েছেন দলের সঙ্গে থাকা টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

Shamol Bangla Ads

‘গতকাল (১৯ ডিসেম্বর) আমাদের একটি কোভিড টেস্ট ছিল এখানে। আজ সকালে রেজাল্ট এসেছে, আলহামদুল্লাহ আমরা সবাই নেগেটিভ। এই নেগেটিভ হওয়ার কারণে আমরা এখান থেকে আগামীকাল বের হতে পারব এবং অনুশীলনে যেতে পারব‘-ঠিক এভাবেই বলেছেন টিম ডিরেক্টর।

কাল থেকেই শুরু হবে ক্রিকেটারদের নিজেদের প্রস্তুত করার মিশন। যদিও অনুশীলন শুরুর কথা ছিল আরও আগেই। স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের করোনাভাইরাস পজিটিভ হওয়ার পর নিউ জিল্যান্ডে সফরের সব সূচি ওলট-পালট হয়ে যায়। সিরিজের ভাগ্য ঝুলছিল ক্রিকেটারদের করোনা টেস্টের উপর। এই টেস্টে নেগেটিভ হওয়াতে উড়ে গেছে সব শঙ্কা।

Shamol Bangla Ads

সফরের শুরুতে সাতদিন কোয়ারেন্টাইনের কথা থাকলেও তা বাতিল হয় হেরাথের করোনা আক্রান্তের পর। বাড়ে কোয়ারেন্টাইনের দিন। করোনার প্রকোপ না পড়লে চার দেয়ালে বন্দি না থেকে অনুশীলন করতে পারতেন ক্রিকেটারা। তবে নেগটিভ হলে দ্রুত মাঠে ফিরতে পারবেন এই ভাবনায় রোমাঞ্চ কাজ করছিল ক্রিকেটারদের মধ্যে। অবশেষে এই সময় ঘনিয়ে এলো।

মঙ্গলবার সকাল থেকে অনুশীলন শুরু হবে জানিয়ে সুজন বলেন, ‘কাল আমাদের সোয়া ১০টা থেকে অনুশীলন শুরু লিংকন বিশ্ববিব্যালয় মাঠে, যেখানে আমরা জিমের সুযোগটাও পাব। ওখানে অন অনুশীলন শেষে আমরা হোটেলে উঠে যাব। এরপর আমরা স্বাভাবিক চলাফেরা করতে পারব, ট্রেনিং করতে পারব, সবই করতে পারব। নিজেদের তৈরি করতে পারব প্রথম টেস্ট ম্যাচের জন্য।‘

সিরিজ শেষ অবদি সবাই যাতে সুস্থ থেকে নিজেদের সেরাটা খেলতে পারেন এ জন্য দোয়াও চেয়েছেন সুজন। ‘দেশবাসির কাছে প্রত্যাশা আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এখানে সুস্থ থাকি এবং ভালো একটি সিরিজ খেলতে পার।’

দুই দলের মধ্যে প্রথম টেস্ট হবে নতুন বছরের প্রথম দিন মাউন্ট মাঙ্গুনাইয়ের বে ওভালে। আর দ্বিতীয় টেস্ট হওয়ার কথা রয়েছে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জুতা সেলাই করছেন বন্ধু, পাশে বসে গল্প করছেন… পরবর্তী সংবাদ শ্রীলঙ্কাকে ১২-০ গোলে হারিয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads