ads

বৃহস্পতিবার , ১৬ ডিসেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অনেক না পাওয়ার মধ্যেও একটা প্রাপ্তি, আমাদের দেশটা স্বাধীন: মাশরাফি

খবর টি পড়েছেন : ২০৮
অনেক না পাওয়ার মধ্যেও একটা প্রাপ্তি, আমাদের দেশটা স্বাধীন: মাশরাফি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আজ ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। বাঙালির হাজার বছরের ইতিহাসে সবচেয়ে গৌরব ও অহংকারের দিন। দীর্ঘ নয় মাস বিভীষিকাময় সময়ের পরিসমাপ্তির দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

Shamol Bangla Ads

নিজের ভেরিফাইড পেইজে মাশরাফি লিখেছেন, আজ থেকে ৫০ বছর আগে যদি এই দিনটা না আসত, তাহলে এত ভালোবাসা, এত ঘৃণা, এত চাওয়া-পাওয়া, এত আবেগ, এত এত কথা… সবই না বলা কথা হয়ে থাকত! অনেকের অনেক পাওয়া ও না পাওয়ার মধ্যেও একটা বড় প্রাপ্তি, আমাদের দেশটা স্বাধীন। সেই স্বাধীনতা অর্জনের গল্পটি আরও গৌরবের। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ, ৩০ লাখ মানুষের প্রাণ ও আড়াই লাখ মা-বোনের সম্ভ্রম হারানো আর একজন অবিসংবাদিত নেতা- বঙ্গবন্ধু, সব মিলিয়ে আমাদের এই স্বাধীনতা।

নড়াইল এক্সপ্রেস আরো লিখেন, ‘মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি’-কী প্রচণ্ড আবেগ, কী বিশুদ্ধ অনুভূতি, কতটা তীব্র ভালোবাসা ছিল। নাহলে কী আর সব ছেড়ে জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়া আর দেশকে স্বাধীন না করে বাড়ি না ফেরার শপথ নেওয়া! ফেরার পর সব হারানোর কষ্টের মাঝেও নতুন স্বপ্ন, নতুন পথচলা, এই ইতিহাস তো গর্বের, আনন্দের, নতুন উদ্যমের।

Shamol Bangla Ads

যাদের কারণে আজ আমরা স্বাধীন দেশে শ্বাস নেই, শহীদ ও জীবিত সেই সব মুক্তিযোদ্ধার প্রতি আমার সশ্রদ্ধ সালাম, কৃতজ্ঞতা ও ভালোবাসা। জয় বাংলা। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে সকলের প্রতি রইলো শুভেচ্ছা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ দলে ​করোনার হানা পরবর্তী সংবাদ পিএসজি সভাপতির ওপর ক্ষুব্ধ মেসি

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads