ads

শনিবার , ২০ নভেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মুশফিককে সতর্ক করল বোর্ড, গণমাধ্যমেও কথা বলায় নিষেধাজ্ঞা

খবর টি পড়েছেন : ২৩৪
মুশফিককে সতর্ক করল বোর্ড, গণমাধ্যমেও কথা বলায় নিষেধাজ্ঞা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

পাকিস্তানের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে নেই মুশফিকুর রহিম। নির্বাচকরা বলেছেন, তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। কিন্তু মুশফিক গণমাধ্যমের কাছে দাবি করেন, তাকে বাদ দেওয়া হয়েছে। এ নিয়ে সংবাদমাধ্যমের কাছে বোর্ড ও নির্বাচকদের সমালোচনা করায় তাকে শুক্রবার (১৯ নভেম্বর) কারণ দর্শানোর নোটিশ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

Shamol Bangla Ads

শুক্রবার হোম অব ক্রিকেট মিরপুরে এসে বসেছিলেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান আকরাম খানের অফিসে। সেখানে অবশ্য নিজের মন্তব্যের পক্ষে যুক্তি দাঁড় করিয়ে পার পেয়েছেন মুশফিককে। এবারের মতো মুশফিককে সতর্ক করেছে বিসিবি। সংবাদ মাধ্যমে আপাতত কথা বলায় নিষেধাজ্ঞাও দেয়া হয়েছে সাবেক অধিনায়ককে।

ক্রিকেট অপারেশন্স প্রধান আকরাম খানের কক্ষে জবাবদীহি করতে হয় মুশফিককে। শুনানিতে উপস্থিতি ছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ও বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন সুজন। সেখানে শুনানিতে মুশফিকের স্বপক্ষ শোনার পর তাকে বোর্ডের বিরুদ্ধে কথা বলায় সতর্ক থাকতে বলা হয়। এছাড়া সংবাদ মাধ্যমেও কথা না বলার জন্য বলা হয়েছে।

Shamol Bangla Ads

পরিষ্কারভাবে বিশ্রামের কথা জানানো হলেও মুশফিক কেন বাদ পড়ার বিষয়টি সামনে আনেন সে ব্যাপারে ব্যাখ্যা জানতে চাওয়া হয় তার কাছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আশা জাগিয়েও জিততে পারল না টাইগাররা পরবর্তী সংবাদ সিরিজ বাঁচাতে মাঠে নামবে টাইগাররা

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads