ads

বুধবার , ১৭ নভেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কাতার বিশ্বকাপ নিশ্চিত আর্জেন্টিনার

খবর টি পড়েছেন : ২২৮
কাতার বিশ্বকাপ নিশ্চিত আর্জেন্টিনার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ব্রাজিলকে হারালে অতি সহজেই বিশ্বকাপ নিশ্চিত হয়ে যেত আর্জেন্টিনার। কিন্তু বাছাই পর্বের ম্যাচে ব্রাজিলের বিপক্ষে গোলশূণ্য ড্র করে আর্জেন্টিনা।

Shamol Bangla Ads

পয়েন্ট ভাগাভাগি করায় আর্জেন্টিনার বিশ্বকাপ ভাগ্য ঝুলে ছিল। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচের এক ঘণ্টা পর শেষ হয় ইকুয়েডর ও চিলির ম্যাচ। ম্যাচে চিলি ০-২ গোলে হেরে যাওয়ায় আর্জেন্টিনার বিশ্বকাপ নিশ্চিত হয়ে যায়।

লাতিন অঞ্চলে ব্রাজিলের পর কাতার বিশ্বকাপের টিকিট পেল লিওনেল মেসিরা। ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ ছিল একেবারেই ম্যাড়মেড়ে। দুই দলের ফুটবলাররা ফাউলের মিছিলে লেগে ছিলেন। সব মিলিয়ে ম্যাচে ৪২ ফাউল হয়েছে। দুই দলই সমান ২১টি করে ফাউল করেছে। অথচ কোনো দল একটি গোলও করতে পারেনি। ম্যাচ অমীমাংসিত থাকায় পয়েন্ট ভাগাভাগি করে দুই দল।

Shamol Bangla Ads

ব্রাজিল ও আর্জেন্টিনা বাছাই পর্বে ১৩টি করে ম্যাচ খেলেছে। ব্রাজিলের ১১ জয়ের বিপরীতে আর্জেন্টিনা জিতেছে মাত্র ৮টিতে। ব্রাজিলের ড্র দুইটি। আর্জেন্টিনার পাঁচটি। ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ব্রাজিল। ২৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আর্জেন্টিনা। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা হেক্সা মিশনে সবার আগে টিকিট পেয়েছে। লিওনেল মেসিরাও সেই পথে এগিয়ে গেল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দলে নেই সৌম্য, লিটন, মুশফিক, চমক আকবর আলী পরবর্তী সংবাদ এশিয়ান আর্চারিতে বাংলাদেশের জোড়া পদক

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads