ads

রবিবার , ২৪ অক্টোবর ২০২১ | ১৪ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জামালপুরের হাজরাবাড়ি পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

মো. শাহ জামাল, জামালপুর - ফটো কার্ড
অক্টোবর ২৪, ২০২১ ১:৩৪ অপরাহ্ণ

জামালপুরের মেলান্দহের হাজরাবাড়ি পৌর আওয়ামী লীগ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ অক্টোবর) বিকালে হাজরাবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ওই ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মির্জা আজম এমপি।

Shamol Bangla Ads

হাজরাবাড়ি পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক মো. মোমিনুল ইসলাম বাবু এর সঞ্চালনায় সম্মেলনের অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জিন্নাহ।

হাজরাবাড়ি পৌর আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্ব সামছুজ্জামান সুরুজ মেম্বার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সোহরাব হোসেন বাবুল, জিএসএম মিজানুর রহমান মিজান, যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ শফি গেন্দা, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন, জামালপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং জামালপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, মেলান্দহ পৌরসভার মেয়র শফিক জাহেদী রবিন, মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল আজিজ, সদস্য নজরুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম মঞ্জু প্রমূখ।

Shamol Bangla Ads

জানা যায়, হাজরাবাড়ি পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে সফল ও স্বার্থক করার লক্ষ্যে ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা ও প্রার্থীগণ মিছিল নিয়ে সম্মেলনস্থলে উপস্থিত হয়েছিলেন। এছাড়াও জামালপুর জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠণের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

Need Ads