ads

রবিবার , ২৪ অক্টোবর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে সড়কে প্রাণ গেল কলেজ শিক্ষার্থীর

খবর টি পড়েছেন : ১৪৬
ময়মনসিংহে সড়কে প্রাণ গেল কলেজ শিক্ষার্থীর
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ময়মনসিংহের ভালুকায় গাড়ির চাপায় ফারজানা ইয়াসমিন পিংকি (২৮) নামে ‘ল’ কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ অক্টোবর) রাতে ভালুকা উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাঠালী এলাকার রাসেল স্পিনিং মিলের সামনে ওই দুর্ঘটনা ঘটে। ফারজানা ময়মনসিংহ সদর উপজেলার দিঘারকান্দা আমলীতলা গ্রামের আব্দুস ছাত্তারের মেয়ে। তিনি মোমেনশাহী ‘ল’ কলেজের শিক্ষার্থী ছিলেন।

Shamol Bangla Ads

নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছিলেন পিংকি। রাতে মোটরসাইকেলে ঢাকা থেকে ফিরছিলেন। পথে ভালুকার কাঠালী এলাকার রাসেল স্পিনিং মিলের সামনে অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা দিলে পিংকি ছিটকে রাস্তায় পড়ে যান। এ সময় ওই গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় আহত মোটরসাইকেল চালককে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর মো. জিয়াউল হক জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জামালপুরের হাজরাবাড়ি পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন পরবর্তী সংবাদ বিএফইউজে নির্বাচন : ময়মনসিংহে যারা নির্বাচিত হলেন

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads