ads

শনিবার , ২৩ অক্টোবর ২০২১ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে আর্তমানবতার সেবায় স্বদেশ হাসপাতাল

বৃহত্তর ময়মনসিংহে মানসম্মত চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বেসরকারি স্বদেশ হাসপাতাল আবারও আর্তমানবতার সেবায় অবদান রেখে অনন্য নজীর সৃষ্টি করেছে। ২২ অক্টোবর শুক্রবার সকালে ব্রহ্মপুত্র পেরিয়ে টোল ঘর সংলগ্ন স্বদেশ হাসপাতাল এবং ময়মনসিংহ ফাউন্ডেশন পরিচালিত “ফ্রি ফ্রাইডে আউটডোর সার্ভিস” সেন্টারে যেতেই চোখে পড়ল রোগীদের প্রচন্ড ভিড়।

Shamol Bangla Ads

ভিড় সামলে অত্যন্ত ধৈর্যের সাথে ফ্রী রোগী দেখছেন, মেডিসিন ও রক্তরোগ বিশেষজ্ঞ ডা: মাহবুবুল আলম হাসান (এফসিপিএস মেডিসিন, এমডি হেমাটোলজি) । আগত রোগীদের জন্য ফ্রী ঔষধ সামগ্রী নিয়ে হাজির হয়েছেন,” লায়ন্স ক্লাব অব ময়মনসিংহ গ্রেটার” এর কর্মকর্তাবৃন্দ। পাশাপাশি ক্লাবটি রোগীদের টিকেট ফ্রি করে দিয়েছে।

ওইসময় উপস্থিত ছিলেন, “লায়ন্স ক্লাব অব ময়মনসিংহ গ্রেটার” এর প্রেসিডেন্ট জনাব আব্দুল মতিন, সেক্রেটারি শামসুদ্দোহা মাসুম, রিজিওনাল চেয়ারপারসন নাজমুল ইসলাম, ফাস্ট ভাইস প্রেসিডেন্ট অধ্যক্ষ এখলাছ উদ্দিন আইপি প্রেসিডেন্ট অধ্যক্ষ আশফাক আহমদ, ট্রেজারার গোলাম মুজাহিদ প্রমুখ।

Shamol Bangla Ads

লায়ন্স ক্লাব অব ময়মনসিংহ গ্রেটার এর মতো অন্য যে কোন স্বেচ্ছাসেবী সংস্থা মানবধর্মী সেবায় এগিয়ে আসলে স্বদেশ হাসপাতাল প্রাঃলিঃ স্বাগত জানাবে বলে জানিয়েছেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামসুদ্দোহা মাসুম।

Need Ads