ads

শনিবার , ২ অক্টোবর ২০২১ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে সাজাপ্রাপ্ত-পলাতকসহ গ্রেফতার ১২

ময়মনসিংহের কোতোয়ালী থানা বিশেষ অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামীসহ বিভিন্ন অপরাধে ১২জনকে গ্রেফতার করেছে। শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

Shamol Bangla Ads

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও মাদকমুক্ত অঞ্চল গড়তে নিয়মিত অভিযান চলছে। গত ২৪ ঘন্টায় ১২জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে জিআর মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মোখলেছুর রহমান ও তিন বছরের সাজাপ্রাপ্ত সজীব হোসেন ওরফে মুন্নাকে নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া মাদক ব্যবসায়ী মোঃ মকবুল হোসেন, ধর্ষন মামলায় গলগন্ডার মাওলানা মহতামিম (অন্ধ হাফেজ) মোঃ আনিছুর রহমান, ধর্ষনের চেষ্টায় চর জেলখানার সোরহাব, যৌতুক মামলায় মনির হোসেন ও রুবেল মিয়াকে গ্রেফতার করা হয়। এছাড়া চুরি মামলায় চর ঈশ্বরদিয়ার আপন ও মোঃ রাকিবসহ ১২জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদেরকে শনিবার আদালতে পাঠানো হয়েছে।

Need Ads