ads

শনিবার , ২ অক্টোবর ২০২১ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে রেলওয়ে সিগন্যাল এসোসিয়েশন দিবস পালিত

বাংলাদেশ রেলওয়ে সিগন্যাল এসোসিয়েশন দিবস উপলক্ষে শনিবার সকাল ১০টায় ময়মনসিংহ রেলস্টেশন চত্বরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রাপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন ও পায়রা উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি ময়মনসিংহের সভাপতি অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত এবং ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি অ্যাড. নজরুল ইসলাম চুন্নু।

Shamol Bangla Ads

উল্লেখ্য, রেলওয়ে সিগন্যাল কর্মীদের ১৮৯০ সাল থেকে কোনরূপ ছুটি ছাড়াই ২৪ ঘন্টা ডিউটি করতে হতো। আইএলও’র কনভেনশন পরিপন্হী উক্তরুপ দাসত্ব ও অমানবিক ডিউটি বাতিল করে দৈনিক ৮ ঘন্টা শ্রম সময় নির্ধারণের দাবিতে সিগন্যাল এসোসিয়েশন ২০১০ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টে রিট পিটিশন দায়ের করে।

২০১৮ সালে হাইকোর্ট রিট মঞ্জুর করে এবং আপীল্যাট ডিভিশনেও রায় বহাল থাকে। সুপ্রিম কোর্টের নির্দেশনা থাকা সত্বেও এখন পর্যন্ত পর্যাপ্ত জনবল নিয়োগ না দেয়ায় সিগন্যাল কর্মীগণ রায়ের আলোকে যথাযথ সুফল ভোগ করতে পারছেন না।

Need Ads