ads

বুধবার , ২২ সেপ্টেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পূজায় আসছে নাটক ‘বেহুলা পরম্পরা’

খবর টি পড়েছেন : ২৩৫
পূজায় আসছে নাটক ‘বেহুলা পরম্পরা’
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

আসন্ন দুর্গাপূজায় প্রচারের জন্য নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘বেহুলা পরম্পরা’। এটি রচনা করেছেন স্বাধীন শাহ এবং পরিচালনা করেছেন বর্ণ নাথ। এতে দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মনপুরা’খ্যাত নন্দিত অভিনেত্রী ফারহানা মিলি ও দর্শকপ্রিয় অভিনেতা এফ এস নাঈম।

Shamol Bangla Ads

জানা গেছে, এরইমধ্যে নাটকটির শুটিং-এর কাজ সম্পন্ন হয়েছে। নাটকটির মূল গল্প প্রসঙ্গে পরিচালক বর্ণ নাথ বলেন,‘নারীই আসলে সর্বেসর্বা। অথচ যুগের পর যুগ ধরে নারীর প্রতি অবমূল্যায়ন হয়ে যাচ্ছেই। নারীই কিন্তু সমাজ গড়ার প্রধান নিয়ামক হিসেবে কাজ করে। মূলত বেহুলা পরম্পরা নারী জাগরণের একটি গল্প। এর আগেও নাঈম ভাই ও মিলি আপা আমার নির্দেশনায় কাজ করেছিলেন। তারা দু’জনই এই নাটকে এক কথায় অসাধারণ অভিনয় করেছেন।’ মাঝে কিছুদিন অভিনয়ে বিরতিতে থাকার পর ফারহানা মিলি ‘বেহুলা পরম্পরা’ নাটকে অভিনয়ের মধ্যদিয়ে অভিনয় ফিরেছেন। তবে এফ এস নাঈম অনেক আগেই অভিনয়ে নিয়মিত হয়েছেন। এদিকে ‘অরা’ নামের একটি ওয়েব সিরিজের কাজ শেষ করেছেন এফ এস নাঈম। এটি নির্মাণ করেছেন তানিম পারভেজ।

এদিকে, বর্ণ নাথ আগামী পূজাতে প্রচারের উপলক্ষ্যে নির্মাণ করেছেন ‘গৌরী’ নামের আরও একটি নাটক। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন নাজনীন হাসান চুমকি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নওয়াজ উদ্দিনের নায়িকা হচ্ছেন জয়া আহসান পরবর্তী সংবাদ চারিদিকে এত পুরুষ, প্রেমিক তো দেখি না :…

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads