ads

রবিবার , ২৬ সেপ্টেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চারিদিকে এত পুরুষ, প্রেমিক তো দেখি না : মাহিকে নিয়ে নতুন গুঞ্জন

খবর টি পড়েছেন : ৩৯৭
চারিদিকে এত পুরুষ, প্রেমিক তো দেখি না : মাহিকে নিয়ে নতুন গুঞ্জন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

গাজীপুরের ব্যবসায়ী-রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ে করে নতুন সংসার পেতেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। গেল ১৩ সেপ্টেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। তবে বিয়ের পর মাহির সর্বশেষ ফেসবুক পোস্ট ঘিরে নতুন গুঞ্জনের সৃষ্টি হয়েছে। যেখানে তিনি উদ্বৃত করেছেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের বহুল পঠিত কবিতা ‘প্রেম’।

Shamol Bangla Ads

কবিতাটি এমন :

‘যদি আমাকে কাজল পড়তে হয় তোমার জন্য,
চুলে মুখে রং মাখতে হয়, গায়ে সুগন্ধী ছিটোতে হয়,
সবচেয়ে ভালো শাড়িটা যদি পড়তে হয়,
শুধু তুমি দেখবে বলে মালাটা চুড়িটা পড়ে সাজতে হয়,
যদি তলপেটের মেদ, যদি গলার বা চোখের কিনারের ভাঁজ কায়দা করে লুকোতে হয়,
তবে তোমার সঙ্গে অন্য কিছু, প্রেম নয় আমার।
প্রেম হলে আমার যা কিছু এলোমেলো,
যা কিছু খুঁত, যা কিছুই ভুলভাল অসুন্দর

Shamol Bangla Ads

থাক, সামনে দাঁড়াবো, তুমি ভালবাসবে।
কে বলেছে প্রেম খুব সহজ, চাইলেই হয়!
এত যে পুরুষ চারিদিকে, কই, প্রেমিক তো দেখি না!’

মাহি একটি ছবির সাথে এই কবিতাটি জুড়ে দিয়েছেন। এ পোস্ট ঘিরে নেটিজেনদের মনে প্রশ্ন উঠেছে- কি ইঙ্গিত করলেন সদ্য দ্বিতীয় বিয়ে করা এই নায়িকা? যদিও তার উত্তর মেলেনি।
উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর মাহি জানান, ১৩ সেপ্টেম্বর তিনি সারপ্রাইজ দেবেন। এরপর থেকেই চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন- দ্বিতীয়বার বিয়ে করেছেন এ অভিনেত্রী! পরে গুঞ্জনটাই সত্যি হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পূজায় আসছে নাটক ‘বেহুলা পরম্পরা’ পরবর্তী সংবাদ বুড়িগঙ্গায় ডুবেও বেঁচে ফিরছেন টাইলার, আসছে ‘এক্সট্রাকশন ২’

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads